1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বাস ভাড়া কমানোর জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন: মাসুম বিল্লাহ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার

বাস ভাড়া কমানোর জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন: মাসুম বিল্লাহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, বাস ভাড়া কমানোর জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। নারায়ণগঞ্জ টু ঢাকা ৪৫ টাকা ও ছাত্রদের হাফ ভাড়া করার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় ছাত্র জনতার কঠিন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় চাষাড়া শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে বাস ভাড়া কমানো ও যানজট নিরসনের দাবিতে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ এখন যানজটের নগরীতে পরিণত হয়েছে। যানজট ছাড়া রাস্তায় চলাফেরা করা যেন কাল্পনিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে মূলবান সময় নষ্ট হচ্ছে, রুগী কষ্ট পাচ্ছে, জন-জীবন ব্যাহত হচ্ছে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম। আরও উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি নুর হোসেন, জেলা ও নগর সেক্রেটারি যথাক্রমে জাহাঙ্গীর কবির ও সুলতান মাহমুদ, শ্রমিক আন্দোলন জেলা ও নগর সভাপতি মুহা. ওমর ফারুক ও মাও. হাবীবুল্লাহ হাবিব, যুব আন্দোলন জেলা সভাপতি যুবায়ের হোসেন, হাজী আমানুল্লাহ, ডা. সাইফুল ইসলাম, মাও. শামসুল আলম প্রমুখ নেতৃবৃন্দ।

মাও. দ্বীন ইসলাম বলেন, একদিকে যানজটে শহর জীবন থমকে যাচ্ছে অন্যদিকে বাসের বর্ধিত ভাড়া দিতে মানুষের কষ্ট হচ্ছে। এ সমস্যা নিরসনে দ্রুত সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি। অনতিবিলম্বে যানজট নিরসন সহ ভাড়া কমানোর কার্যকরি পদক্ষেপ দেখতে চাই আমরা নারায়ণগঞ্জবাসী।

নেতৃবৃন্দ উপদেষ্টা পরিষদের চিত্রনির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগের সমালোচনা করে বলেন, তার মত বিকৃত রুচির মানুষ দেশ পরিচালনা করলে দেশবাসী ভাল কিছু পাবে না। তার নির্মিত নাটক ও সিনেমার মাধ্যমে সমাজে পরকিয়া, সমকামীতা সমাজ বিধ্বংসী ভুমিকা পালন করে আসছে। আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চরম বিরোধী এমন একজন বিকৃত রুচির মানুষ জুলাই বিপ্লব পরবর্তী সরকারের উপদেষ্টা হতে পারেন না। তাছাড়া সরয়ার ফারুকী ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্ত্বরে নিরীহ হেফাজত কর্মীদের উপর আওয়ামী ফ্যাসিস্টদের চালানো গণহত্যার একজন সমর্থক। আমরা তার পদত্যাগ দাবি করছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট