1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে দিপু ভুঁইয়ার যুদ্ধ ঘোষণা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার

রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে দিপু ভুঁইয়ার যুদ্ধ ঘোষণা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকাকে শতভাগ মাদক মুক্ত করার ঘোষণা করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। মঙ্গলবার বিকেলে রূপগঞ্জের পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক ও সন্ত্রাস বিরোধী এক সভায় এই ঘোষণা দেন তিনি।

ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত ছায়েম, আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, সালাহউদ্দিন দেওয়ান, মোমেন মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আগামী ২ মাসের মধ্যে পাড়াগাঁও এলাকাকে শতভাগ মাদক মুক্ত করা হবে। এখানে যারা মাদকের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে সোর্পদ করা হবে। যাদের ভিটেবাড়ী দখল করেছে তাদের সম্পত্তিও ফিরিয়ে দেয়া হবে। রূপগঞ্জের কোথাও জোরজুলুম চলবে না। রূপগঞ্জকে মাদকমুক্ত করতে সব ধরণের আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট