1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
লেখালেখি বিষয়ক কর্মশালার আয়োজন করেছে না.গঞ্জ কলেজ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারের লক্ষ্য হচ্ছে প্রতিটি শিশুর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া-স্বাস্থ্য মন্ত্রী ফতুল্লায় অবৈধ ভাবে ডিজেল বিক্রি, জরিমানা ফতুল্লায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমাবেশ অনুষ্টিত পরিচ্ছন্ন নগরী গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াডে বিজয়ীরা পেলেন পুরস্কার হকারদের পুনর্বাসনের দাবিতে চাষাড়ায় বিক্ষোভ সমাবেশ রাজধানীর অলিগলিতে পথশিশুদের ভয়ংকর নেশা ‘ড্যান্ডি’ ধ্বংস হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম সিদ্ধিরগঞ্জে অবৈধ তেলের দোকানে অভিযান, জরিমানা আড়াইহাজারে ৩ বছরের শিশুকে ধর্ষন, কিশোর চাচা গ্রেপ্তার ফতুল্লায় বিএনপির ৩ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অভিযুক্তরা বলছে অপবাদ

লেখালেখি বিষয়ক কর্মশালার আয়োজন করেছে না.গঞ্জ কলেজ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নৃত্য,সংগীত ও কম্পিউটারের পর এবার লেখালেখি বিষয়ক কর্মশালার আয়োজন করেছে নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ব বিদ্যালয়। রবিবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নারায়ণগঞ্জ কলেজের পেজ থেকে এ সংক্রান্ত এক পোস্ট দেওয়া হয়।

পাঠকের সুবিদার্থে পোস্টটি হুবাহু তুলে ধরা হলো।

‘লেখালেখি বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। সাহিত্যচর্চা কিংবা সাংবাদিকতার সঙ্গে যুক্ত কিংবা আগ্রহী শিক্ষার্থীরা অংশ নাও কর্মশালায়।

নারায়ণগঞ্জ কলেজে লেখালেখি বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালাটি পরিচালনা করবেন শহরের প্রতিষ্ঠিত কবি সাহিত্যিক সাংবাদিক ও গবেষক। ক্লাস হবে রবি থেকে বৃহস্পতি সপ্তাহে যে কোন দুই দিন। দুপুর বারোটা থেকে একটা। কলেজের সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত এই কর্মশালা। কর্মশালায় কোন ফি দিতে হবে না। আগ্রহী শিক্ষার্থীদের ৩০ অক্টোবর বুধবারের সকাল ১০ টা থেকে দুপুর বারোটার মধ্যে লাইব্রেরি থেকে আবেদনপত্র সংগ্রহ করে এক কপি ছবিসহ জমা দিতে হবে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট