1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় হাসিনাকে আসামি করে মামলা হবে - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারের লক্ষ্য হচ্ছে প্রতিটি শিশুর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া-স্বাস্থ্য মন্ত্রী ফতুল্লায় অবৈধ ভাবে ডিজেল বিক্রি, জরিমানা ফতুল্লায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমাবেশ অনুষ্টিত পরিচ্ছন্ন নগরী গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াডে বিজয়ীরা পেলেন পুরস্কার হকারদের পুনর্বাসনের দাবিতে চাষাড়ায় বিক্ষোভ সমাবেশ রাজধানীর অলিগলিতে পথশিশুদের ভয়ংকর নেশা ‘ড্যান্ডি’ ধ্বংস হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম সিদ্ধিরগঞ্জে অবৈধ তেলের দোকানে অভিযান, জরিমানা আড়াইহাজারে ৩ বছরের শিশুকে ধর্ষন, কিশোর চাচা গ্রেপ্তার ফতুল্লায় বিএনপির ৩ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অভিযুক্তরা বলছে অপবাদ

২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় হাসিনাকে আসামি করে মামলা হবে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ঢাকার রাজপথে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মারার ঘটনায় পতন হওয়া সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে মামলা করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ।

শুক্রবার (২৫ অক্টোবর) নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মাঈনুদ্দিন আহমেদ বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে কোরআন ও সুন্নাহর আলোকে এমন সমাজ গড়তে চায় যেখানে সবাই সহজেই আল্লাহর সব আহকাম মেনে চলতে পারবে। একটা ২৮ তারিখ ছিল ২০০৬ সালের।

২০২৪ সালের ২৮ অক্টোবর সামনে। এদিন ঘটনা কী ঘটেছিল তা আপনারা জেনেছেন।

‘সেদিন তারা চেয়েছিল জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করতে। জামায়াতের তৎকালীন শীর্ষ নেতাদের সেদিন তারা হত্যা করতে চেয়েছিল।

সেটা না পেরে সাধারণ নেতা-কর্মী ও মানুষকে লগি-বৈঠা দিয়া ওরা পিটিয়ে মেরেছে। ’
জামায়াতের এ নেতা বলেন, সেই ২৮ তারিখের কমপক্ষে একমাস আগে (তৎকালীন বিরোধীদলীয় নেত্রী) শেখ হাসিনা বলেছিলো—‘লগি-বৈঠাসহ যার কাছে যা আছে নিয়ে আসবে, সব মানুষকে পিটিয়ে মেরে ফেলতে হবে। ’ সে কারণে সারা দেশে শেখ হাসিনাকে হুকুমের আসামি করে মামলা দায়ের করা হবে। এ সরকারের কাছে দাবি, এদের আইনের আওতায় এনে এমন বিচার করতে হবে যেন এটা দৃষ্টান্ত হয়ে থাকে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র ত্বকীকে হত্যা করেছিল যারা, সেই খুনি পরিবারটি পালিয়েছে। আমরা সেই মেধাবী ছাত্র ত্বকীর হত্যার বিচারও দাবি করছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট