1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মূল্য তালিকা প্রদর্শন না করায় নিতাইগঞ্জে ৩ প্রতিষ্ঠানের জরিমানা - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, এলোপাতাড়ি গুলিতে আহত ৪ সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১২০ লিটার জ্বালানি উদ্ধার নাসিকে ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা নারায়ণগঞ্জে হামের প্রাদুর্ভাব কম, ১১ দিন ব্যাপি শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন গণভোটের রায় বাস্তবায়নে সিদ্ধিরগঞ্জে জামায়াতের সভা লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড সোনারগাঁ থেকে উদ্ধার শামীম ওসমানের ঘনিষ্টজন হাবু কান্ডে বিব্রত বিএনপি! শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখার আহ্বান জানালেন এমপি কালাম রেলের জমিতে মার্কেট ও খানপুরে পোর্ট নির্মাণের সিদ্ধান্তে আপত্তি, ডিসিকে স্মারকলিপি

মূল্য তালিকা প্রদর্শন না করায় নিতাইগঞ্জে ৩ প্রতিষ্ঠানের জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নিতাইগঞ্জের পাইকারি বাজারে তদারকি অভিযান চালিয়েছে বিশেষ টাস্কফোর্স। বুধবার (১৬ অক্টোবর) জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।

এসময় মূল্য তালিকা না দেখাতে পারায়, ক্রয় রশীদ ও মূল্য তালিকায় দামের পার্থক্যের কারণে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স শ্রী কৃষ্ণ গোপালভান্ডারকে ১০ হাজার টাকা, মেসার্স আহসান উল্লাহ ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং মেসার্স গোবিন্দ ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এব্যাপারে টাস্কফোর্স কমিটির সদস্য সচিব মো: সেলিমুজ্জামান জানান, নিতাইগঞ্জ বাজারে তদারকি অভিযান পরিচালনার সময়ে মেসার্স আহসান উল্লাহ ট্রেডার্সে মূল্য তালিকা টাঙানো হয়নি। তাই মেসার্স আহসান উল্লাহ ট্রেডার্স ও শ্রী কৃষ্ণ গোপালভান্ডারকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. মাসুদ রানা। এরই সাথে মেসার্স গোবিন্দ ভান্ডার নামে অপর একটি প্রতিষ্ঠানে মূল্য তালিকার সাথে ক্রয় রশিদে পণ্যের দামে পার্থক্য লক্ষ্য করা যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ হতে এ প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি আমরা ৩টি প্রতিষ্ঠানের মালিকদের মূল্য তালিকা টাঙানো, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য না বিক্রয় করতে সতর্ক করেছি।

অভিযানে আরও উপস্থিত ছিলেন বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ‘র সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডা. আল মাহমুদ হাছান, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার প্রতিনিধি মোঃ ছালাউদ্দিন ভূইয়া, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ইবনুল ইসলাম এবং সদর থানা পুলিশের একটি টিম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট