1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে ইলিশসহ ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে ইলিশসহ ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ :
জাটকা ও মা ইলিশ সংরক্ষণে পদ্মা-মেঘনা ২২ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে নারায়ণগঞ্জে মেঘনা নদীতে বিভিন্ন অভিযান পরিচালিত হচ্ছে।

সোমবার (১৪ অক্টোবর) সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চলে।

এসময় ১ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা হবে। সেই সাথে ৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করে আভিযানিক দল। পরবর্তীতে সেই মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়। জব্দকৃত জালগুলো অভিযান শেষে ধ্বংস করা হয়।

অভিযানে সোনারগাঁ মৎস অধিদপ্তরের কর্মকর্তাসহ নৌ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট