1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছায় ত্বকী হত্যার বিচার শুরু হয়েছে: রফিউর রাব্বি - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী

অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছায় ত্বকী হত্যার বিচার শুরু হয়েছে: রফিউর রাব্বি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৩৯ মাস উপলক্ষে বিচারের দাবিতে আলোকপ্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দরা। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় চাষাঢ়া শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় নারায়ণগঞ্জের সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদত ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জেলা কমিটির সমন্বয়কারী তরিকুল সুজন, বাসদ সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব প্রমুখ।

কর্মসূচিতে রফিউর রাব্বি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছার কারণে ত্বকী হত্যার বিচার আবার শুরু হয়েছে। আমরা তাদের সাধুবাদ জানাই। ইতিমধ্যে র‌্যাব ৬জনকে গ্রেফতার করেছে। আমরা শুরু থেকে বলে আসছি, এই ত্বকী হত্যার পিছনে শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমান রয়েছে। ২০১৪ সালে র‌্যাব এক সংবাদ সম্মেলনে বলেছে, আজমেরী ওসমানের নেতৃত্বে ১১জন ত্বকীকে হত্যা করেছে। সেই সময়ে র‌্যাবের ডিজি ছিলেন কর্নেল মুজিব। সে ছিলো শামীম ওসমানের ঘনিষ্ট। আর তাই আজমেরী ওসমানের নাম চার্জশীটে অন্তরভুক্ত করেনি। র‌্যাব যদি ২০১৩ সালের তদন্তের মধ্যে আবদ্ধ থাকতে চান তাকলে এটি ঠিক হবে না। সে জন্য আমরা স্পষ্ট ভাবে বলছি, এই হত্যাকান্ডের সাথে যে যে জরিত সকলকে এর সাথে অন্তুরভুক্ত করতে হবে।

তিনি আরও বলেন, আমরা শুনছি তাদের পরিবারের সকলে পালিয়ে গেছে। তারা যদি পালিয়ে যায়, তাহলে কারা তাদের পালিয়ে যেতে সাহায্য করলো। নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে শামীম ওসমানের লোকজন বসে আছে। নারায়ণগঞ্জে সাংবাদিক-আইনজীবীদের মধ্যে তার লোক বসে আছে। তার লোকজন এখনো গ্রেফতার হয়নি। এইযে দশ-বিশটা হত্যাকান্ডের পরেও তাদের গ্রেফতার করা হয় নাই, বরং প্রশাসন তাদের পাহাড়া দিয়ে রেখেছিলো। এই অবস্থার পরিবর্তন হয়েছে আমরা কিভাবে বুঝবো। সুতরাং এর দৃশ্যমান কিছু পরিবর্তন আমাদের সামনে আসতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট