1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, এটাই বিএনপির রাজনীতি: মামুন মাহমুদ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন যুবদল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, এটাই বিএনপির রাজনীতি: মামুন মাহমুদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি। এটাই বিএনপির রাজনীতি। তাই এবারের পূজায় বিএনপির নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে ঐক্যবদ্ধভাবে সনাতনী ধর্মাবলম্বীদের পাশে থাকবে। আগের চেয়ে এবার আরও বেশি উৎসবমুখর পরিবেশে সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালিত হবে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ৬টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ ও শাড়ি-লুঙ্গি উপহার দিয়েছেন অধ্যাপক মামুন মাহমুদ। উপহার বিতরণকালে এক বক্তব্য এ কথা বলেন তিনি।

মামুন মাহমুদ আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যেন প্রতিটি মণ্ডপে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সনাতনীদের পাশে থাকে। তাই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব শান্তি ও স্বস্তি সহকারে উৎসব মুখর পরিবেশে পালন করতে আমার আপনাদের পাশে আছি, থাকবো। যে কোন সমস্যা হলে তাৎক্ষনিক তা মোকাবেলা করতে বিএনপির সকল নেতাকর্মী প্রস্তুত রয়েছে।

এসময়ে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন বর্মনসহ ৬টি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট