1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় যুবককে হত্যার চেষ্টা, যুবলীগ নেতা বিপ্লবসহ ২১ জনের নামে মামলা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন যুবদল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী

ফতুল্লায় যুবককে হত্যার চেষ্টা, যুবলীগ নেতা বিপ্লবসহ ২১ জনের নামে মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মো. সম্রাট নামে এক যুবককে গুলি করে আহতের ঘটনায় ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় জেলা যুবলীগ নেতা জানে আলম বিপ্লবসহ ২১ জনকে আসামি করা হয়েছে। সেই সাথে আরও ১৫-২০জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) এতথ্যের সত্যতা নিশ্চিত করে ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানান, রবিবার রাতে মো. সম্রাটের দায়ের করা মামলা রজু হয়েছে।

মামলায় জানে আলম বিপ্লব ছাড়া অন্যান্য আসামিরা হলেন, ফিরোজ মাহমুদ শ্যামা (৪২), পিতা-মৃত আমীর আলী, সাং-ইসদাইর বাজার, থানা-ফতুল্লা; শাহাদাত (৫০), পিতা-ফকির চান, সাং-কায়েমপুর, থানা-ফতুল্লা; মোঃ জুয়েল (৪৫), পিতা-বাদল, সাং-খানপুর মেইন রোড, থানা-নারায়ণগঞ্জ সদর; আরিফ হোসেন কনক (৩৩), পিতা-আলী হোসেন, সাং-সালেহ নগর, থানা-বন্দর; হান্নান সরকার (৫২), পিতা-আশরাফ আলী সরকার, সাং-বন্দর রেল লাইন, থানা-বন্দর; ষ্টান রাজু (৩৪), পিতা-নুরুল ইসলাম পাতলা, সাং-নূরবাগ, থানা-বন্দর; মুক্তার হাজী (৫৩), পিতা-মনসুর, সাং-কায়েমপুর, থানা-ফতুল্লা; মোঃ মুসলিম (৫৫), পিতা-মনসুর, সাং-কায়েমপুর, থানা-ফতুল্লা; আরাফাত (২২), পিতা-ইউসুফ, সাং-কায়েমপুর, থানা-ফতুল্লা; আলামিন (৩৫), পিতা-গফুর মেম্বার, সাং-পশ্চিম তল্লা, থানা-ফতুল্লা; শেখ কামাল (৪২), পিতা-নাজিমুদ্দীন মাষ্টার, সাং-শাহী মসজিদ, থানা-বন্দর; সম্রাট (২২), পিতা-আজহারুল ইসলাম এজা, সাং-সালেহ নগর, থানা- বন্দর; পিয়েল (৩৪), পিতা-অজ্ঞাত, মাতা-নিগার, সাং-সোনাকান্দা, থানা-বন্দর; কসাই মনির (৪৮), পিতা-বাসনা, সাং-পানির ট্যাংকি সোনাকান্দা, থানা-বন্দর; আলামিন (২৮), পিতা-জাবেদ শেখ, সাং- রূপালী বন্দর, থানা-বন্দর; মোঃ সুমন (৪৬), পিতা-মৃত আতাহার আলী, সাং-তল্লা সুপারীবাগ, থানা-ফতুল্লা; খান মাসুদ (৪০), পিতা- সামসুদ্দিন খান, সাং-খান বাড়ি, থানা-বন্দর; জাহিদুল ইসলাম (৩৪), পিতা-জয়নাল আবেদিন, সাং- চিটাগাং রোড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, (স্থায়ী ঠিকানা- ররুড়া, কুমিল্লা); রবিউল (২৪), পিতা-মোঃ অহিদ, সাং-সম্মানদী, থানা- সোনারগাও; তাফসির (২২), পিতা-সানাউল্লাহ সানু, সাং-সোনাকান্দা, থানা-বন্দর।

মামলার এজহারে মো. সম্রাট অভিযোগ করেন, জুলাই মাসের ১৯ তারিখে ফতুল্লার হাজী কমর আলী স্কুলের পূর্ব পাশে ছাত্র জনতার আন্দোলনরত অবস্থায় মামলার আসামিরা সম্রাটের উপর গুলি বর্ষণ করে। এতে করে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট