1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বকেয়া বেতনের দাবীতে ফতুল্লায় ক্রোণীর শ্রমিক-কর্মচারীদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন যুবদল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ

বকেয়া বেতনের দাবীতে ফতুল্লায় ক্রোণীর শ্রমিক-কর্মচারীদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বকেয়া বেতনের দাবীতে নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চলের ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর শ্রমিক-কর্মচারীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন। রবিবার (৬ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করেন তারা।

তারা বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লার ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর প্রায় ৫ হাজার শ্রমিক/কর্মচারীদের বিনা নোটিশে কোন কারণ ছাড়া বিগত ১ বছর পূর্ব হতে ধাপে ধাপে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত করা শ্রমিকরা ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর মালিকের কাছে কেউ ৯ মাস, কেহ ৭ মাসের আর অধিকাংশ শ্রমিক ৫ মাসের করে বকেয়া বেতন পাবে। শ্রমিকের ঘাম ঝরানো পরিশ্রমের বিনিময়ের বেতনের টাকা আজ দিচ্ছে না কুখ্যাত মালিক আসলাম সানি। মালিক পক্ষ শ্রমিকদের কথা বিবেচনা না করে উল্টো বিভিন্ন দালাল কর্তৃক হুমকি ধমকিসহ বকেয়া বেতন দিতে তালবাহানা করছে। সর্বশেষ ১৭৮ জনকে তাদের পাওনা না দিয়ে কারখানা থেকে বের করে দেন। তাই তাদের পাওনা বেতনের দাবিতে আজকে স্মারকলিপি প্রদান করেছি।

এ বিষয়ে ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর চাকুরিচ্যুত শ্রমিকরা নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মাহমুদুল হকের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময়ে শ্রমিকদের পক্ষে দিদার হোসেন, ইয়াসিন আহমেদ রুবেল সহ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট