1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মহানগর ছাত্রদলে ত্যাগীদের মূল্যায়নের দাবীতে মিছিল অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

মহানগর ছাত্রদলে ত্যাগীদের মূল্যায়নের দাবীতে মিছিল অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নতুন কমিটিতে ত্যাগীদের মূল্যায়নের দাবীতে মহানগর ছাত্রদলের ব্যানারে নগরীতে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি কদম রসূল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিফাত’র নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় সরকারি কদম রসূল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিফাত বলেন, ১৭ই সেপ্টেম্বর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে সেই প্রসঙ্গে আমরা যারা রাজপথে থেকে বিভিন্নভাবে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এসেছি, আমরা চাই যেকোনো নতুন মুখ যেনো এই কমিটিতে না আসে। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলতে চাই, আমাদের মধ্য থেকে ত্যাগীদের মূল্যায়ন করা হোক। যাতে করে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়।

মিছিলে এসময় আরও উপস্থিত ছিলেন, তোলারাম কলেজের যুগ্ম সম্পাদক মোঃ তুহিন, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সদস্য আশিক, মোঃ সাকিব, আকাশ, কদম রসূল কলেজ ছাত্রদলের সদস্য মোঃ ইমন, ছাত্র দলের হাসান, আজমীর, রফিক, জিসান, আবদুল্লাহ, আরিয়ান, তুহিন ও আল-আমীন সহ অসংখ্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট