1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাতে উচ্ছেদ অভিযান - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন যুবদল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী

ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাতে উচ্ছেদ অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধভাবে দখল করা ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন যৌথ বাহিনী।

মঙ্গলবার (১-অক্টোবর) দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের নেতৃত্বে যৌথ বাহিনী ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া গোলচত্তর হতে গোলাকান্দাইল বাসস্ট্যান্ড পর্যন্ত এ অভিযান পরিচালনা করে।

অভিযানে অবৈধভাবে পার্কিং করা বাস, প্রাইভেটকার, হাইয়েস, শরবত, ভাসমান কসমেটিকস ও একটি কাঁচামালের দোকানকে জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম, উপজেলা সহকারী কমিশনার (পূর্বাচল রাজস্ব সার্কেল) ওবায়দুর রহমান শাহেল, গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন রিয়াজুল করিম, ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়াসহ বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, যানজট নিরসন ও ফুটপাতে পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট