1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হিন্দু সম্প্রদায়কে আ.লীগ ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহারের চেষ্টা করেছে: আজাদ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী

হিন্দু সম্প্রদায়কে আ.লীগ ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহারের চেষ্টা করেছে: আজাদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক
সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আওয়ামী লীগ বরাবর এই হিন্দু সম্প্রদায়কে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। ওরা আপনাদের ব্যবহার করার চেষ্টা করেছে। আওয়ামী আমলে আপনারা যতটা নির্যাতিত হয়েছেন, অন্য কোন আমলে এই ঘটনা ঘটেনি। নাটোরে হিন্দু সম্প্রদায়ের উপর কি পরিমান অত্যাচার করেছে। আপনারা বিচার চেয়েছেন, কিন্তু কোন বিচার পাননি। কিন্তু কথায় কথায় তারা আপনাদের ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। আমরা সবসময় আপনাদের সহযোগী হিসেবে পাশে থাকবো, আমরা ভাই ভাই।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে গলাচিপাস্থ রামকানাই জিউর মন্দিরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন দূর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাথে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

নজরুল ইসলাম আজাদ বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, সংখ্যা লুঘু বলতে কোন শব্দ নেই। আমরাওেআমাদের নেতার কথা মনে প্রানে মানি। আওয়ামী লীগ ভেগেছে তবে, তাদের দোষররা কিন্তু রয়েছে। বিভিন্ন জায়গায় দেখছেন শ্রম অসন্তোষ শুরু হয়েছে। এগুলো কিন্তু আওয়ামী লীগের প্রেতাত্মারাই করছে। তারা বিভিন্ন ভাবে বিভিন্ন ঝামেলা করার অপচেষ্টায় লিপ্ত আছে। তারা যাতে কোন অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আমরা সার্বিক ভাবে আপনাদের নিরাপত্তায় কাজ করছি। আমরা আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দ্বারা একটি স্বেচ্ছাসেবি টিম তৈরি করে দিচ্ছি, যারা পুরো পূজার সময় আপনাদের পাহারায় থাকবে।

তিনি আরও বলেন, বিএনপি এমন একটি দল যারা কিনা সামাজিকতা প্রেক্টিস করে। বিএনপি কোন রকমের অরাজকতা তৈরি করার দল না। আওয়ামী লীগ শযতানি করার অপচেষ্টা লিপ্ত থাকবে। তবে, আপনাদের এই দূর্গা পূজো পালনের জন্য আমরা বিএনপি আপনাদের পাশে আছি এবং থাকবো। আমরা দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে পূজার জন্য আমরা আপনাদের কাছে ১০লাখ টাকা দিবো।

সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন, ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট