1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে যুবককে অপহরণের অভিযোগে সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে মামলা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

সিদ্ধিরগঞ্জে যুবককে অপহরণের অভিযোগে সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শাহীন আল মামুন (৪০) বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন, যার দায়িত্বভার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের নিকট দেওয়া হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আল মামুন তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজে অপহরণের ঘটনাটি ঘটে। এ মামলায় ৭ জন নামীয় আসামি এবং অজ্ঞাতনামা ৫-৭জন আসামি রয়েছেন।

এ মামলায় সাবেক ডিবি প্রধান হারুন ছাড়াও অন্যান্য আসামিরা হলেন, সঞ্জিত কুমার রায় (সাবেক ডিবি সেকেন্ড ইন কমান্ড), জাকারিয়া ইফতেখার শামীম, কেএম রুবেল, মোহাম্মদ মালেক, মো. মহসীন ভূইয়া, বোরহান উদ্দিন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহবুবুর রহমান জানান, মামলার এজহারে বলা হয়, এ মামলার অপর আসামিদের সাথে বাদী শাহীন আল মামুনের ব্যবসায়িক লেনদেন নিয়ে বাকবিতন্ডা হয়। পরবর্তীতে বাদীকে সাবেক ডিবি প্রধান এর লোকজন অপহরণ করে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট