1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
“না.গঞ্জের দুটি কেল্লা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হবে” - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

“না.গঞ্জের দুটি কেল্লা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হবে”

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নারায়ণগঞ্জে দুটি কেল্লা আছে, আমরা লালবাগ কেল্লার সাথে এই দুটো কেল্লাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। যদি নিজের চোখে বর্তমান অবস্থা না দেখি তাহলে এই কেল্লাগুলো সংরক্ষণের জন্য কি কি জিনিস করা দরকার সেগুলো আমরা বুঝতে পারবো না। সেই লক্ষ্য আজ এখানে আসা।

সম্প্রতি মুন্সিগঞ্জ শহরের কোর্টগাঁও এলাকায় ইদ্রাকপুর কেল্লা (দুর্গ) পরিদর্শনে এসে আসিফ নজরুল এ কথা বলেন।

পরিদর্শন শেষে গণমাধ্যমকে দেওয়া বক্তব্য তিনি আরও বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন যে সকল প্রত্নতত্ত্ব স্থাপনা এখানে রয়েছে, সেগুলো পরিদর্শন করছি। বিভিন্ন অঞ্চল থেকে যে প্রত্নতাত্ত্বিক জিনিসপত্রগুলো উদ্ধার করা হয় সেগুলো তো সব স্থানীয় পর্যায়ে রাখা সম্ভব না, কিছু কিছু জিনিসের গুরুত্ব জাতীয় পর্যায়ে রয়েছে। তবে যে সকল প্রত্নতাত্ত্বিক জায়গা বেদখল হয়েছে সেগুলোর বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নেব। এই যে আমরা সরজমিনে পরিদর্শন করতে আসছি, এটা সেটার একটা অংশ।

পরিদর্শনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজ খানসহ মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট