1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আলীরটেক ইউঃ বিএনপি'র সভাপতি আব্দুর রহমান আওয়ামী লীগের মিছিলে-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

আলীরটেক ইউঃ বিএনপি’র সভাপতি আব্দুর রহমান আওয়ামী লীগের মিছিলে-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ আলীরটেক ইউনিয়ন পরিষদের সাব চেয়ারম্যান জাকির হোসেনের পিএস খ্যাত আলীরটেক ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগের কর্মসূচিতে যোগ দেয়ার অভিযোগ রয়েছে। বিগত দিনে নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেনের সঙ্গে আওয়ামী লীগের সভা সমাবেশে যোগ দিলেও এখনো বিএনপির স্বপদেই বহাল রয়েছেন তিনি। গত বৃহস্পতিবার জাকির চেয়ারম্যানের অপসারণের পাশাপাশি আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমানের অপসারণও দাবি করেছেন বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত দিনে বিএনপি ঘরানার লোক হিসেবে পরিচিত ছিলেন চট-ছালা ব্যবসায়ী জাকির হোসেন। একসময় ঘিয়ের ব্যবসাও করেছেন। তবে প্লাস্টিক চট ছালার কারখানা গড়ে শিল্পপতি বনে যান। কিন্তু বিএনপি ঘরানার লোক হওয়ায় চেয়ারম্যান হওয়ার স্বপ্ন পূরণ হচ্ছিল না জাকির হোসেনের। এরপর শামীম ওসমানের আশীর্বাদে তিনি চেয়ারম্যান বনে যান। পরবর্তীতে ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন জাকির হোসেন। এরপর আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে তাকে সক্রিয় থাকতে দেখা গেছে। গত বছরের ২৮ সেপ্টেম্বর জাঁকজমকপূর্ণ ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন। তখন চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের রূপকার ও স্মার্ট বাংলাদেশ গড়ার অগ্রসেনানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য, বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এছাড়াও বিগত দিনে আওয়ামীলীগের নানা কর্মসূচীতেও তিনি সক্রিয় ছিলেন।

এদিকে বিগত দিনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত জাকির চেয়ারম্যানের পিএস হিসেবেই পরিচিত ছিলেন আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান।

জাকির হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়ে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জিয়ারতে যান তখন এই লেবাসধারী বিএনপি নেতা আব্দুর রহমানসহ আরও অনেকেই ছিলেন। এমনকি বিএনপি নেতা হয়েও ১৫ আগস্ট শোক র‌্যালি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনসহ নানা কর্মসূচিতে আব্দুর রহমানের সরব উপস্থিতি ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আব্দুর রহমানের নেতৃত্বে ডিক্রীর চর বাজার পাশে আলিরটেক ইউনিয়নবাসী সরকারি অনুদানে নির্মিত কেন্দ্রীয় ঈদগাহ রাতে আঁধারে ভেঙে ফেলে কিছু দিন না যেতেই ডিক্রীর চর বাজার পাশে বিএনপির অফিস ভেঙে গুঁড়িয়ে দেয় ভেঙে দেয়ার অভিযোগ রয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রহমান জাকির চেয়ারম্যান এর ইন্ধনে আলীরটেক ইউনিয়নের বিএনপি ত্যাগী নেতাদের বিভিন্ন ভাবে মামলা দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। গত ১৫ সেপ্টেম্বর তুচ্ছ বিষয় কেন্দ্র করে জাকির চেয়ারম্যান দোষররা আলীরটেক ইউনিয়নের বিএনপি’র সাবেক সভাপতি সাবেক মেম্বার মরহুম আলিমুদ্দিন ছেলে আলীরটেক ইউনিয়নের যুবদলের কর্মী রুবেলকে পিটিয়ে হাত ভেঙে দেয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার সময়ে আলীরটেক ইউনিয়ন সভাপতি আবদুর রহমান উপস্থিত থাকলেও তিনি কোন প্রতিবাদ করেননি বলে অভিযোগ রয়েছে। বিএনপি ত্যাগী নেতাকর্মী সমর্থকরা জাকির চেয়ারম্যান ও আব্দুর রহমানের অতাচারে অতিষ্ঠ হয়ে গত ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় শহরের ২নং গেইট হতে মিছিল নিয়ে চাষাঢ়া প্রেস ক্লাব চত্বরে আলীরটেক ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এর কার্যালয়ে চেয়ারম্যান জাকিরের অপসারণ ও বিএনপি নেতাদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধন থেকে আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি নামধারী আওয়ামী লীগের দোসরদেরকেও বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট