1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
প্লট বঞ্চিত পূর্বাচলের আদিবাসীদের সড়ক অবরোধ-বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

প্লট বঞ্চিত পূর্বাচলের আদিবাসীদের সড়ক অবরোধ-বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
প্লট বঞ্চিত পূর্বাচলের আদিবাসীরা ৩শ ফুট সড়কে অবস্থান, অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পূর্বাচলের ১১ নাম্বার সেক্টর এলাকায় ৩’শ ফুট সড়কে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় ।

আদিবাসীরা বলেন, গত ৩০ বছরে এখানকার মূল আদিবাসী হয়েও দালাল চক্রের জালিয়াতি ও বিগত সরকারের আমলে আওয়ামীলীগ নেতা কর্মীদের প্লট ভাগাভাগির কারনে শত শত মানুষ ভিটেহীন, ভবঘুরে জীবন যাপন করছেন। পূর্বাচলের প্রায় দুই হাজার আদিবাসী আবেদন করে বছরের পর বছর বছর ঘুরেও প্লট পায়নি। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবার ১৩/এ ধারায় ৬০ কাঠা প্লট বরাদ্দ নিয়েছেন। এ লুটপাটে জড়িত তাদের এমপি মন্ত্রীরাও। তাই এসব প্লট বরাদ্দ বাতিল করে ক্ষতিগ্রস্ত আদিবাসীদের মাঝে বন্টন করে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। অন্যথায় প্রধান উপদেষ্টা, রাজউকসহ সরকারী দপ্তর ঘেরাও,সড়ক অবরোধসহ কর্মসূচি অব্যাহত থাকবে।

প্লট বঞ্চিত আদিবাসী আন্দোলনের সমন্বয়ক মোঃ দুলাল হোসেন ১১ দফা দাবী তুলে ধরে বলেন, ক্ষতিগ্রস্ত আদিবাসী ১১ দফা দাবি আদায় করে ঘরে ফিরবে। দাবিগুলো হলো, ১৩/ এ ধারায় বরাদ্দ পাওয়া সব প্লট বাতিল, আবেদনের নতুন সময় দেয়া, আদিবাসী ও ক্ষতিগ্রস্তদের প্লট বরাদ্দ দেয়া, বৈষম্য হীন ভাবে আদিবাসীদের ৩ কাঠা ৫ কাঠা সারে ৭ কাঠা ১০ কাঠা প্লট বরাদ্দ দেয়া, যৌথ প্লট বরাদ্দ বাতিল করে একক নামে প্লট বরাদ্দ দেয়া। রাস্তা উন্নয়ন নামে দুর্নীতি তদন্ত করতে হবে, ১৪২ তালা টাওয়ার নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে, জলসিড়ি বসুন্ধরা সাথে বিল্ডিং করার ক্ষেত্রে বৈষম্য দুর করতে হবে। ছিন্নমূল আদিবাসীদের ফ্ল্যাট এর ব্যবস্থা করতে হবে, জিলমিল উত্তরা ১৬ শতাংশ ক্ষতি গ্রস্ত প্লট বরাদ্দ দেওয়া হয় আমাদের মাঝে বৈষম্য দূর করে নুন্যতম ১৬ শতাংশে প্লট বরাদ্দ দিতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট