1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মজুরি বৃদ্ধি ও শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

মজুরি বৃদ্ধি ও শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শহরের হোসিয়ারী এন্ড লোকাল গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও শ্রমিক ইউনিয়নের নির্বাচন দেয়ার আইনি পদক্ষেপ নেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও শ্রম পরিচালক’কে স্মারকলিপি প্রদান করেছে হোসিয়ারী শ্রমিকরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় শহরের ২ নং রেলগেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চাষাড়া বিভাগীয় শ্রম দপ্তরের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করেছে তাঁরা।

হোসিয়ারী শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আ. হাই শরীফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ‘টিইউসি’র কেন্দ্রীয় কমিটির সদস্য এড. মন্টু ঘোষ, হাফিজুল ইসলাম, ‘টিইউসি’র জেলা কমিটির সদস্য এম এ শাহীন, হোসিয়ারী শ্রমিক নেতা মো. খোকন, মোক্তার, আলী ও রুবেল’সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাজারে জিনিসপত্রের দাম ও বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া’সহ সব কিছুর দাম বেড়েছে। বর্তমান বাজারে হোসিয়ারী শ্রমিকরা যেই মজুরি পায় তা দিয়ে সংসার চলে না। পরিবার পরিজন নিয়ে চরম সংকটে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। সরকারি ও বেসরকারি সকল সেক্টরে শ্রমিক কর্মচারীদের মজুরি বৃদ্ধি করা হয়েছে কিন্তু হোসিয়ারী এন্ড লোকাল গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাড়ানো হয়নি। তথাপি শ্রমিক ইউনিয়নের নেতারা চুপ হয়ে আছে। শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও ন্যায়সঙ্গত দাবি-দাওয়া নিয়ে কোন কথা বলছে না।শ্রমিক ইউনিয়নের নির্বাচনী মেয়াদ অতিবাহিত হয়ে গেছে। অথচ পতিত স্বৈরাচারী সরকার পন্থী নেতারা ইউনিয়নের নেতৃত্ব থেকে পদত্যাগ করে বে-আইনিভাবে অন্যদের’কে নেতৃত্বের আসনে বসিয়ে দিয়েছে যা হোসিয়ারীর অধিকাংশ শ্রমিকরা মানে না। পুনরায় শ্রমিক ইউনিয়নের নির্বাচন দেওয়া ও শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য আইনি পদক্ষেপ নিতে শ্রম পরিচালক’কে ৪৫৩ জন শ্রমিকের স্বাক্ষরিত স্মারকলিপি দেয়া হয়েছে। অবিলম্বে শ্রম আইন অনুযায়ী হোসিয়ারী ও লোকাল গার্মেন্টস শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, হাজিরা কার্ড’সহ আইনগত সকল অধিকার বাস্তবায়ন করতে হবে। দ্রুত শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য হোসিয়ারী মালিক সমিতির প্রতি অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট