1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
গিয়াসউদ্দিনের নেতৃত্বে রাজধানীর সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপি - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

গিয়াসউদ্দিনের নেতৃত্বে রাজধানীর সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজধানীতে আয়োজিত বিএনপির সমাবেশে হাজারো নেতাকর্মী নিয়ে অংশগ্রহন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এর আগে, সকাল থেকে ঢাকায় যেতে শুরু করে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। পরে জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের নেতৃত্বে তারা সমাবেশে অংশ নেয়।

এসময় আরও উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট