1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
স্বজনের স্মরণ সভায় সাখাওয়াত, ‘বিএনপি শহীদ পরিবারের পাশে আছে’ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

স্বজনের স্মরণ সভায় সাখাওয়াত, ‘বিএনপি শহীদ পরিবারের পাশে আছে’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, সবাই যুবদল কর্মী শহীদ স্বজনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেনো তাকে বেহেস্ত নসিব করে। আর বিএনপি শহীদ স্বজনের পরিবারের পাশে আছে পাশপাশি আমরাও আছি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বাদ জোহর বন্দরের কুশিয়ারা এলাকায় নিহত আবুল হোসেন স্বজনের বাসভবনে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত থেকে একথা বলেন এড. সাখাওয়াত হোসেন খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, বন্দর উপজেলা সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, সাধারণ সম্পাদক হারুনুর অর রশিদ লিটন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহিন আহমেদ, ফারুক হোসেন, বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, সোহেল খান বাবু, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রাজিব, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আঃ রহিম, মহানগর যুবদল নেতা সম্রাট হাসান সুজন, রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, হাবিবুর রহমান মাসুদ, নিহত স্বজনের পিতা জাকির হোসেন, বড়ভাই অনিকসহ অনেকেই।

উল্লেখ্য- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে গত ৫ আগষ্ট গুলিবিদ্ধ হন আবুল হাসান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এরপর গত ৬ আগষ্ট চিকিৎসাধীন অবস্থায় আবুল হাসান স্বজন মৃত্যুবরণ করেন। স্বজন যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট