1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা: সাবেক ৪ এমপি ও আইভীসহ আসামি ৩৯৯ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা: সাবেক ৪ এমপি ও আইভীসহ আসামি ৩৯৯

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মো. তুহিন নিহতের ঘটনায় সাবেক এমপি শামীম ওসমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নিহতের স্ত্রী আলেয়া আক্তার মীম (২৮) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন।

মামলায় নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ-১ আসনের গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, শামীম ওসমানপুত্র অয়ন ওসমান, ভাতিজা আজমিরি ওসমানসহ ৯৯ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। সেই সাথে মামলায় আরও ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আল মামুন তথ্যটি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন আনুমানিক ৫টার দিকে রিকশাচালক মো. তুহিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ্ বাংলা ব্যাংকের সামনে গেলে, ১ নম্বর আসামি শামীম ওসমানের নির্দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলিবর্ষণ করে। তখন শামীম ওসমানের হাতে থাকা অস্ত্র দিয়ে নিহত ব্যক্তিকে উদ্দেশ্য করে গুলি করলে ওই ব্যক্তি মাথায় গুলিবিদ্ধ হয়। এরপর পরিবার তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট