1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বাড়ির পাশে বাঁশঝাড়ে মিলল প্রতিবন্ধীর মরদেহ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

বাড়ির পাশে বাঁশঝাড়ে মিলল প্রতিবন্ধীর মরদেহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে তানজীলা আক্তার (১৮) নামে এক বাক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাইজাদি ইউনিয়ন কাহিন্দী এলাকার নিজ বাড়ির পাশের বাঁশঝাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তানজীলা হাইজাদি ইউনিয়নের সরফত আলীর মেয়ে।
নিহতের হাঁটুতে, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশের ধারণা, ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
জানা যায়, ভিকটিম তানজিলা আক্তার (বাক প্রতিবন্ধী-বোবা) সুতার মেইলে কাজ করে পরিবারের সঙ্গে থেকে জীবিকা নির্বাহ করে।

গতকাল রাত অনুমানিক সাড়ে ১০টায় তানজিলা ঘরের বাইরে যায়। এরপর বজ্রসহ বৃষ্টি শুরু হয়।

দীর্ঘ সময় পর আর ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তার খোঁজ করে পায়নি তাকে। সকাল সাড়ে ৬টার দিকে পাশের বাড়ির লোকজন বাঁশঝাড়ে তার মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের হাঁটুতে, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট