1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
যুব সমাজের মাঝে আল্লাহর প্রেম ও রাসূলে আদর্শ অনেকাংশে কমে গিয়েছে- মাও. ফেরদাউস-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

যুব সমাজের মাঝে আল্লাহর প্রেম ও রাসূলে আদর্শ অনেকাংশে কমে গিয়েছে- মাও. ফেরদাউস-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে সীরাতুন্নবী সা. কনফারেন্স ও নাশীদ মাহফিল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জ চাষাড়াস্থ কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে সীরাতুন্নবী কনফারেন্স বাস্তবায়ন কমিটি’র আয়োজনে এ কনফারেন্স ও নাশীদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সীরাতুন্নবী সা. কনফারেন্স ও নাশীদ মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা মুফতি হারুনুর রশীদ এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা’র সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা’র সভাপতি কামাল উদ্দিন দায়েমি, নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুফতি মোহাম্মদ মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। 

প্রধান অতিথি বক্তব্যে বলেন, পবিত্র মাহে রবিউল আউয়াল মাস মুসলমানদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি মাস। এর কারন এ মাসে আল্লাহ প্রিয় মাহবুব এ দুনিয়ায় তশরিফ এনেছেন। আল্লাহর আদেশ ও রাসূল সা. এর আদর্শ মেনে আমাদের রিসালাত পরিচালনা করতে হবে। আমাদের এ কনফারেন্স ও নাশীদ মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আজকে যুব সমাজের মাঝে আল্লাহর প্রেম ও রাসূলে আদর্শ অনেকাংশে কমে গিয়েছে। তাই নাশীদ মাহফিলের মাধ্যমে যুব সমাজের মাঝে  আল্লাহর দিন ও হুকুমের প্রতি আকর্ষিত করা।

মাসুদ কায়সার এর সঞ্চালনায় কনফারেন্স ও নাশীদ মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন, আলেম, দার্শনিক, লেখক, ইসলামী সাংস্কৃতি ও মিডিয়া ব্যাক্তিত্ব জাগ্রত কবি আল্লামা মুহিব খান। বিশেষ আকর্ষণ ছিলেন,  আন্তর্জাতিক খ্যাতি সপন্ন ক্বারী ও নন্দিত ইসলামী আলোচক ক্বারী সাইদুল ইসলাম আসাদ।

নাশীদ পরিবেশন করেন দাবানল শিল্পীগোষ্ঠী’র পরিচালক মুফতি আনিস আনসারী, নিবেদন শিল্পীগোষ্ঠীর মাওলানা আব্দুন নূর জালালী, দিগন্ত শিল্পীগোষ্ঠী’র মাওলানা হাসান মহসীন, আলোড়ন শিল্পীগোষ্ঠী’র পরিচালক আব্বাস উদ্দিন আল আজাদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট