1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দুর্গোৎসব উপলক্ষে জেলা মহিলা পরিষদের মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন যুবদল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ

দুর্গোৎসব উপলক্ষে জেলা মহিলা পরিষদের মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন’ শীর্ষক এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা মহিলা পরিষদ। মঙ্গলবার (১ অক্টোবর) বিকেল ৫ টায় শহরের মেট্রো হলের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা পরিষদের সভাপতি লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলার লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, সমাজ কল্যাণ সম্পাদক রওশন আরা বেগম, শহর কমিটির উপদেষ্টা শীলা রায়, শহর সংগঠন সম্পাদক নীলা আহমেদ এবং পরিচালনা করেন প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা। আরো উপস্থিত ছিলেন জেলার সিনিয়র সদস্য কমলা দে, শহর অর্থ সম্পাদক কাওছার আক্তার পান্নাসহ জেলা ও পাড়ার অর্ধ শতাধিক সদস্য।

বক্তারা বলেন, নারায়ণগঞ্জ জেলাসহ সারাদেশে এই উৎসব যাতে সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে পালিত হয়, প্রশাসন ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়। নারী ও শিশুরা যাতে নিরাপদে দুর্গোৎসব পালন করতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি থাকুক। সকলে মিলে মিশে আনন্দ উপভোগ করুক- এই পরিবেশ সৃষ্টি করতে হবে। এই কর্মসূচি বাংলাদেশ মহিলা পরিষদ সারা দেশব্যাপী একযোগে পালন করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট