1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজী ও পাপ্পা, এমদাদসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন যুবদল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী

রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজী ও পাপ্পা, এমদাদসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও তার পিএস এমদাদুল হকসহ ১৮ জনকে আসামী করে, রূপগঞ্জের চনপাড়ায় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) নুরুন্নাহার বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় এ মামলা দায়ের করেছে।

এ মামলায় আসামীরা হলেন, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, পাপ্পা গাজী, এমদাদুল হক (গাজীর পিএস), সমশের আলী (ইউপি সদস্য), মোহাম্মদ আলী, মো: হেলাল, মো: নাজমুল, আকরাম, সাবেক রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, ফেরদৌসী, সিফাত, সাহাবুদ্দিন, আবু সালাম, মোশারফ, আপন, মুক্তা, রূপসী প্রধানবাড়ির রিপন প্রধান, চনপাড়ার মোখলেস। এছাড়া আরও ১৫/২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলা সুত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ অক্টোবর ইউপি সদস্য শমসেরের নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির কর্মী ও মেম্বার প্রার্থী রবিনের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় নুরুন্নাহার বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করার চেষ্টা করলে ঐ সময় মামলা হয়নি।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী এড. মনি গাঙ্গুলি গণমাধ্যমকে জানায়, অন্য মামলায় গাজী গ্রেফতার হয়েছে। আমাদের মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট