1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
১৪ ঘন্টা ধরে জ্বলছে রূপগঞ্জের গাজী টায়ার কারখানা - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা

১৪ ঘন্টা ধরে জ্বলছে রূপগঞ্জের গাজী টায়ার কারখানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জে গাজী টায়ার কারাখানায় অগ্নিকান্ডের প্রায় ১৮ ঘন্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রনে আসেনি। এর উপর অগ্নিকান্ডে নিখোঁজের সংখ্যা শতাধিক ছেড়ে গেছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে আগুনে পুড়ে যাওয়া কারখানার সামনে ভিড় করতে থাকেন নিখোঁজ মানুষের স্বজনরা। এসময় ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে নিখোঁজের তালিকা তৈরির উদ্যোগ নেয়া হয়। সর্বশেষ তথ্য মতে, নিখোঁজের সংখ্যা ১৭০ জন ছাড়িয়ে গেছে। তালিকায় নিখোঁজদের নাম এখনও সংগ্রহ করা হচ্ছে, সামনে আরও বাড়তে পারে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (ঢাকা) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম গণমাধ্যমকে জানান, স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে প্রাথমিক এই তালিকা করা হচ্ছে। তালিকা করার পর তা পুলিশকে দেওয়া হবে। পুলিশ তদন্ত করে এ বিষয়ে চূড়ান্ত তথ্য জানাবে।

এদিকে, আগুন নিভানোর জন্য বিভিন্ন ফায়ার স্টেশনের ১২টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

নরসিংদী জোনের উপসহকারী পরিচালক শীমুল মো. রাজীব লাইভ নারায়ণগঞ্জকে জানান, আমরা এখনও আগুন নিভানোর কাজ করে যাচ্ছি। একাধিক পয়েন্টে থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করে যাচ্ছেন, আগুন নিয়ন্ত্রনে আমাদের চেষ্টা চলছে।

জানা যায়, রবিবার রাত ১০টা ৩৫ মিনিটে স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। ডেমরা, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে একে একে যোগ দেয় এবং আগুন নিয়ন্ত্রনে আনার কাজ শুরু করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট