1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে হত্যা মামলা, শেখ হাসিনা ও না.গঞ্জের চার এমপিসহ আসামী ১৯৫ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন যুবদল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী

আড়াইহাজারে হত্যা মামলা, শেখ হাসিনা ও না.গঞ্জের চার এমপিসহ আসামী ১৯৫

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শফিকুল ইসলাম শফিক নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের নামে মামলা হয়েছে। সেই সঙ্গে অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে এই মামলার আসামি করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) রাতে নিহত শফিকুল ইসলাম শফিকের স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় এ মামলা করেছেন।

মামলায় আসামির তালিকায় রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত ও নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী।

বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত ৫ আগস্ট শফিকুল ইসলাম শফিক নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় তার স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে তাছলিমা আক্তার উল্লেখ করেন, গত ৫ আগস্ট তার স্বামী, দেবর জাহাঙ্গির, ইয়াসিন, ভাসুর কবির হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করেন। এরই জের ধরে ওইদিন সন্ধ্যায় বালুয়াকান্দী গ্রামে আনসার আলীর বাড়ির সামনে ঘটনাস্থলে পৌঁছামাত্র ২০নং থেকে ৪৫নং আসামিরা তার স্বামী, ভাসুর দেবরদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আনসার আলীর হুকুমে বিবাদী রিফাত চাইনিজ কুড়াল দিয়ে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। পরে ইয়াসিন তার স্বামীর মুখে গামছা দিয়ে বেঁধে রাখে। পরে সাধু এবং জমির মেম্বার ধারালো দা ও রামদা দিয়ে কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করলে ঘটনাস্থলেই তার স্বামীর মৃত্যু হয়।

মামলায় অন্য আসামীরা হলেন- শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, ছেলে অয়ন ওসমান, ফেনী পৌরসভার সাবেক মেয়র মো. আলা উদ্দিন, ফকির আক্তারুজ্জামান, ফকির কামরুজ্জামান নাহিদ, ফকির মাশরিকুজ্জামান, আড়াইহাজার উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, বাকীর, আব্দুল হাই, শব্দর আলী, দুপ্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল, শামীম, কানা রশিদ, জুলহাস, সেলিম, আড়াইহাজার পৌরসভার সাবেক মেয়র সুন্দর আলী, বাহাউদ্দিন, আনসার আলী, রিফাত, বিল্লাল, সাদু, সোহাগ, ইয়াসিন, তফজিরুল রানু, কুতুব উদ্দিন, ইদ্রিস আলী, মো. রফিক, মো. জমির মেম্বার, হাতেম, মনচুর আলী, লিয়াকত আলী, সাদত আলী, রুস্তুম আলী, সুফিয়ান, ফারুক ও মাহাবুব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট