1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’ শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণগেল অজ্ঞাত বৃদ্ধের ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদ বহিষ্কার হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল!

সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে মানহানি মামলায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউসার আলম এই পরোয়ানা জারি করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ আদালতে করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। একইসঙ্গে উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার বাদী ও আইনজীবী একেএম ওমর ফারুক নয়ন বলেন, ২০২২ সালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে মানহানি মামলা করেছিলাম। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে একটি সাক্ষাৎকারে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করেছিলেন। সেই মামলাটি আদালত আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছিলেন।

তিনি আরও বলেন, ডিবি পুলিশ আদালতে প্রতিবেদন জমা দিয়েছে। আদালত শুনানিতে সন্তুষ্ট হয়ে ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আমরা অনতিবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট