1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
‎ভাষা শহীদদের স্মরন করল নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

‎ভাষা শহীদদের স্মরন করল নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
‎নারায়ণগঞ্জে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চাষাঢ়ায় কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শুরু করে সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

‎রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে শহীদ হয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে। তাদের আত্মত্যাগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। একই সঙ্গে শহীদ দিবস হিসেবেও পালিত হয়ে আসছে।

‎শনিবার রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

‎প্রথম প্রহর ও ভোরে চাষাঢ়া শহীদ মিনারে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আমল এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

‎বন্দর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

‎সোনারগাঁ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

‎জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে সকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা বিএনপির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, রিয়াজুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

‎মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শ্রদ্ধা জানান যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

‎গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজনের নেতৃত্বে সকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় দলটির নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

‎জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলীর নেতৃত্বে সকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

‎বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব এবং গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদের নেতৃত্বে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় দলটির শ্রমিক ফ্রন্ট, মহিলা ফ্রন্ট, ছাত্র ফ্রন্ট এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নেতৃবৃন্দ।

‎নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির নেতৃত্বে প্রথম প্রহরে চাষাঢ়া শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।

‎নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি এবং বিকেএমইএর সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেলের নেতৃত্বে শ্রদ্ধা জানান সংগঠন দুটির নেতৃবৃন্দ।

‎আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দেন সংগঠনটির নেতৃবৃন্দ।

‎এছাড়াও শ্রদ্ধা জানায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, জেলা সিভিল সার্জন কার্যালয়, নারায়ণগঞ্জ নাগরিক কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদ, খেলাঘর আসর, উদীচী শিল্পীগোষ্ঠী, নারায়ণগঞ্জ বন্ধুসভা, নগর ভাবনা, জেলা ও মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান পরিষদ, জেলা পূজা উদযাপন ফ্রন্টসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট