1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
৯শ’৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার, যুবক আটক - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা চৌধুরীবাড়ি বাজার কমিটিতে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী রিয়াজ নারায়নগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে: আব্দুল জব্বার মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল জেলা পরিষদ শত শত কোটি টাকার টেন্ডার লুটপাটের সম্রাট গণপূর্তের আহসান হাবীব সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার ‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’

৯শ’৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার, যুবক আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
র‌্যাবের অভিযান পরিচালনা করে এক যুবককে আটক করা হয়েছে। তাদের দাবি আটককৃত যুবক মাদক ব্যবসায়ী। রবিবার (১৮ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জে সোনারগাঁও থানায় একটি মাদকের মামলা রয়েছে। আটকের সময় যুবকের কাছ থেকে পিকআপ জব্দ করে গরুর গোবর লুকিয়ে রাথা ৯৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃত যুবকের নাম মহাসিন (৩১)। সে কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর বাগানবাড়ি এলাকার মৃত আব্দুর রব মিয়ার ছেলে।

র‌্যাব-১১ উপ-পরিচালক (মেজর) অনাবিল ইমাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে সংগ্রহ করে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় বহন ও সরবরাহ করে।

তিনি আরও জানান, আটককৃতকে জিজ্ঞাসাবাদে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্তদের বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ সংক্রান্তে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদেরকে, আইনের আওতায় আনার জন্য এবং মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১আভিযানিক কার্যক্রম অব্যহত থাকবে। উল্লেখ্য যে, আটককৃতর বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি মাদক মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে কুমিল্লা দাউদকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট