1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শামীম ওসমানকে মুফতি মাসুম বিল্লাহ' বাটপার নেতাদের না.গঞ্জে জায়গা নাই’ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব হত্যা: প্রধান আসামি কালু গ্রেপ্তার ফতুল্লায় ঝুট সেক্টর দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি, গ্রেপ্তার ৩ রূপগঞ্জে প্রবাসী মাসুম হত্যা মামলার অন্যতম আসামি শাকিল গ্রেফতার মহানগরের ১৮ নং ওয়ার্ডের সভানেত্রী বন্যা আক্তার কে ঘিরে নানা অভিযোগ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

শামীম ওসমানকে মুফতি মাসুম বিল্লাহ’ বাটপার নেতাদের না.গঞ্জে জায়গা নাই’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
গণহত্যার বিচার, বিতর্কিত কারিকুলাম বাতিল এবং শিক্ষায় সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে মানববন্ধন করেছে জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ মহানগর‘র সদস্যরা। শনিবার (১৭ আগস্ট) বাদ আছর নগরীতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনটির উপদেষ্টা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, বাংলাদেশের মানুষ বহু দিন ধরে আতঙ্কে জীবন-যাপন করে আসছেন। অবশেষে আওয়ামী স্বৈরাচারী শাসনের কবল থেকে মুক্তি পেয়েছি। আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পারছি। বৈষম্যবিরোধী ছাত্রদের আমরা ধন্যবাদ জানাই। সেই সাথে আন্দোলনে ছাত্র ভাইয়েরা সহ যারা শহীদ হয়েছেন, তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। পরকালে সকলেই জান্নাতবাসী হন, সেই প্রার্থণা করছি। এর পাশাপাশি আন্দোলনে আহতদের চিকিৎসার দায়ভার গ্রহণ করার জন্য অন্তবর্তীকালীন সরকারকে আহবান জানাচ্ছি।

তিনি বলেন, আওয়ামী সরকারের আমলে এরা স্বাস্থ্যখাত, শিক্ষা খাত, ব্যাংকিং খাতসহ সকল জায়গায় দুর্নীতির মহোৎসব শুরু করে দিয়েছিল। যে সমস্ত সাবেক মন্ত্রী-এমপি, প্রশাসনের কিছু কর্মকর্তারা, আওয়ামী লীগের লোকেরা আজ লেজ গুটিয়ে পালানোর চেষ্টা করছে। এদের আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্রজনতা আটক করছে। এদের বাড়িতে তল্লাশি চালিয়ে হাজার হাজার কোটি টাকার সম্পদের সন্ধান মিলছে। আওয়ামী লীগের সরকার বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে গেছে। যার ফলে খেটে খাওয়া মানুষসহ সবাই ক্ষতিগ্রস্ত। বাজারে নিত্যপণ্য থেকে নিয়ে সব কিছুর দাম চড়া হয়ে আছে। আগে আওয়ামী লীগের লোকেরা চাঁদা তুলেছে এসকল জায়গায়। এখন চাঁদাবাজি হচ্ছে না, তাহলে কেন বাজারে পণ্যের দাম কমছে না। তাই অন্তবর্তীকালীন সরকারের কাছে আহবান, বাজার মনিটরিং শুরু করুন, নিত্যপণ ক্রয়াসীমার মধ্যে নিয়ে আসুন। দেশের অর্থনীতিকে স্বাভাবিক করে তুলুন। পীর সাহেব চরমোনাইয়ের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, দেশকে দরিদ্রমুক্ত করার জন্য, দখলমুক্ত করতে প্রয়োজনে সময় নিলেও দেশকে সংস্কার করেন, আমরা আছি আপনাদের পাশে।

তিনি আরও বলেন, যারা ক্ষমতার অপব্যবহার করবেন, তাদের পতন হবেই। টিকে থাকতে পারবেন না। আপনাদের সবাইকে এ থেকে শিক্ষা নেওয়া উচিত। পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন, তাদের যেন আবার একইভাবে পতন না হয়। ক্ষমতার এমন অপব্যবহার করবেন না, যাতে লেজগুটিয়ে পালাতে হয়। ঐ গডফাদার শামীম ওসমান আজ নেই এখানে। তিনি কথায় কথায় বলতেন খেলা হবে, তিনি এখন কোথায়। এ সমস্ত বাটপার নেতাদের নারায়ণগঞ্জে জায়গা হবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট