1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আমানতের জানাজায় অংশ নিতে নারায়ণগঞ্জে আসিফ মাহমুদ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা

আমানতের জানাজায় অংশ নিতে নারায়ণগঞ্জে আসিফ মাহমুদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জে সাবেক ছাত্রদল নেতা আল মামুন আমানতের জানাজায় অংশ নিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া৷

বৃহস্পতিবার রাত নয়টায় শহরের চাষাঢ়ায় নবাব সলিমউল্লাহ সড়কে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়৷

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমও উপস্থিত ছিলেন৷

জানাজার আগে শহীদ মিনারে আসিফ মাহমুদ ছাত্র-জনতার উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যদি এগিয়ে না আসতেন, আমাদের ভাইয়েরা-বোনেরা যদি এগিয়ে না আসতো তাহলে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সবশেষে ফ্যাসিস্ট সরকারের পতন হতো না৷ নারায়ণগঞ্জের চাষাঢ়া কিংবা যাত্রাবাড়ি, সায়েদাবাদ এলাকায় মানুষের যে অংশগ্রহণ, জনস্রোত ছিল, তা আমাদের বিজয়ের দিকে এগিয়ে নিয়ে গেছে৷ আপনাদের প্রতি কৃতজ্ঞতা৷’

আমানতের স্মরণে তিনি বলেন, ‘পার্থিব জগতে আমার ভাইয়ের শূণ্যস্থান পূরণের মতো সামর্থ্য আমাদের কারো নেই৷ সৃষ্টিকর্তা যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন৷’

সারা বাংলাদেশের সকল ছাত্র-জনতা নিহত আমানতের পরিবারের সাথে আছে বলে জানান তিনি৷

আমানতের পরিবারের লোকজন জানান, ফতুল্লার জালকুড়ি এলাকার বাসিন্দা ৪১ বছর বয়সী আল মামুন আমানত নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন৷ গত ৫ আগস্ট বাসায় না জানিয়ে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যায় আমানত৷ ওইদিন বিকেল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না৷

গত ১৪ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার মরদেহটি শনাক্ত করেন পরিবারের সদস্যরা৷

নিহতের স্ত্রী হাসিনা মমতাজ বলেন, ‘গত ৫ তারিখ গুলিবিদ্ধ হন আমানত৷ তার শরীরে আরো আঘাতের চিহ্ন পাওয়া গেছে৷ হাসপাতাল থেকে জানানো হয়েছে, ওইদিন মৃত অবস্থাতেই তাকে হাসপাতালে নেওয়া হয়৷’

আমানত একটি পোশাক কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানান পরিবারের সদস্যরা৷

আমানতের জানাজায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরু, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জের নেতৃবৃন্দও অংশ নেন৷

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট