1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সদর থানায় ছাত্র আন্দোলনকারীরা ‘পুলিশকে নতুন আদলে দেখতে চাই’ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব হত্যা: প্রধান আসামি কালু গ্রেপ্তার ফতুল্লায় ঝুট সেক্টর দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি, গ্রেপ্তার ৩ রূপগঞ্জে প্রবাসী মাসুম হত্যা মামলার অন্যতম আসামি শাকিল গ্রেফতার মহানগরের ১৮ নং ওয়ার্ডের সভানেত্রী বন্যা আক্তার কে ঘিরে নানা অভিযোগ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

সদর থানায় ছাত্র আন্দোলনকারীরা ‘পুলিশকে নতুন আদলে দেখতে চাই’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সদর মডেল থানার পুলিশ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

রবিবার (১১ আগস্ট) দুপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সদর মডেল থানার সামনে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীবৃন্দ।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, আমরা আন্দোলন করে বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছি। বাংলাদেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করেছি। কিন্তু আমাদের যুদ্ধের সমাপ্তি হয়নি। পারা মহল্লায় নতুন করে স্বৈরাচার উদ্ভব হচ্ছে। নারায়ণগঞ্জে নতুন করে চাঁদাবাজ, দখলদারের উদ্ভব হচ্ছে। আমরা ছাত্ররা একত্রিত হয়ে এই দখলদারদের প্রতিহত করতে চাই। আমরা ছয় আগস্ট থেকেই নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা ও আঞ্চলিক নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি।

নেতৃবৃন্দ আরো বলেন, পুলিশ রাষ্ট্রীয় বাহিনী। তারা দেশের নিরাপত্তার জন্য, নাগরিকের নিরাপত্তার জন্য কাজ করেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, নতুন সরকার গঠন হয়েছে। এখন বাংলাদেশকে বা আমাদের এই শহরকে নতুন করে গড়ে তোলার সময়। আমরা আমাদের প্রশাসনকে নতুন আদলে দেখতে চাই।

পরবর্তীতে সদর মডেল থানা পুলিশের কর্মকর্তাদের সাথে ছাত্র আন্দোলনের সদস্যদের সাক্ষাৎ হয়। এই সময় ছাত্রদের উদ্দেশ্যে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শাহাদাত হোসেন বলেন, আমরা সব সময় জনগণের পাশে ছিলাম। আমরা আগামীতেও থাকবো জনগণের নিরাপত্তায় জনগণের সেবায় আমরা কাজ করে যাব। গত কিছুদিনের ঘটনার প্রেক্ষিতে এখন পুলিশের নিরাপত্তার জন্য আপাতত বাইরে যাচ্ছি না। এলাকার জনসাধারণ যারা আছে, ছাত্ররা সহ বিভিন্ন পেশাজীবীর মানুষ যারা আছেন সকলেরই আমরা সহযোগিতা চাই, যাতে আমরা জনগণের সেবায় কাজ করে যেতে পারি। আমরা আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফারহানা মানিক মুনা বলেন, আমরা প্রশাসনকে নতুন আদলে চাই। মানুষের সেবা করা হলো পুলিশ প্রশাসনের কাজ। আমরা সবাই আশা করছি পুলিশ প্রশাসন সেই জায়গা থেকেই কাজ করবে। বলি অনেক সিদ্ধান্তের কবলে পুলিশকে পড়তে হয়, অনেক ক্ষেত্রে প্রশাসন বাধ্য হয়। কিন্তু এই সকল বাধা বিপত্তির ঊর্ধ্বে গিয়ে প্রশাসন জনতার পক্ষে যাবে এটাই আমাদের দাবি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট