1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লা থানা পুলিশকে শুভেচ্ছা বিএনপির - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন যুবদল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী

ফতুল্লা থানা পুলিশকে শুভেচ্ছা বিএনপির

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সেনাবাহিনীর উপস্থিতিতে ফতুল্লা মডেল থানার কার্যক্রম শুরু হয়েছে। এক সপ্তাহ বন্ধ থাকার পর রবিবার (১১ আগস্ট ) দুপুরে এই কার্যক্রম শুরু হয়।

এসময় ফতুল্লা থানা পুলিশকে উৎসাহিত করতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফতুল্লা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ফতুল্লা মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযমের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধূরী।

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতবর, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, নারায়নগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য আল আমিন, থানা ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন সাজ, যুবদল নেতা সৈকত,মিঠু,সৈয়দ মিশু, স্বেচ্ছাসেবক দল নেতা রাহাত চৌধুরী প্রমূখ।
ফুলের শুভেচ্ছছা জানিয়ে শহিদুল ইসলাম টিটু পুলিশকে নির্ভয়ে পবিত্র দায়ীত্ব পালনে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস দেন।

এসময় ওসি নূরে আযম বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী নেতাকর্মীদের নিয়ে থানাকে নাশকতার হাত থেকে রক্ষা করেছেন। তিনি যথা সময় থানার সামনে উপস্থিত না থাকলে পুলিশ সদস্যদের ও থানা কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হতো।

তিনি আরো বলেন, থানা বিএনপির সভাপতি টিটুসহ দলের সকলে অত্যান্ত পরিশ্রম করে ফতুল্লার শিল্পাঞ্চলকে শান্ত রেখেছেন। ব্যবসায়ী ও জনসাধারনের জানমাল রক্ষায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করেছেন এজন্য ফতুল্লা থানা বিএনপি সকলকে তিনি ধন্যবাদ জানান। এরআগে বিএনপির নেতৃবৃন্দ ফতুল্লা প্রেসক্লাবের সদস্যসহ ফতুল্লায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট