1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দলের নামে অরাজকতা করলে সে আমার সন্তান-ভাই হলেও ছাড় পাবে না: গিয়াসউদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

দলের নামে অরাজকতা করলে সে আমার সন্তান-ভাই হলেও ছাড় পাবে না: গিয়াসউদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে যে মুক্ত বাংলাদেশ পেলাম, যাদের ত্যাগের বিনিময়ে স্বৈরাচার সরকারের পতন হলো এই বিজয় আমাদের অক্ষুন্ন রাখতে হবে। আমাদের সজাগ থাকতে হবে। অতন্দ্রী প্রহরীর মতো আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর একটি সমাজ বিনির্মাণে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে হবে। এমন একটি সমাজ আমরা চাই, যে সমাজ হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃস্টান সকল ধর্ম, সকল বর্ণের মানুষের। আমাদের এই লক্ষ্য যেন কেউ নসাৎ করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

শুক্রবার (৯ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জে নিজ বাসভবন মুক্তিযোদ্ধা নিবাসে স্থানীয় পঞ্চায়েতের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে গিয়াসউদ্দিন বলেন, কেউ যদি নিজেকে বিএনপির নেতা বা কর্মী দাবি করে কারো কাছে কোনোরকম চাঁদা দাবি করে, কোথাও যদি কোনো রকমের বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে অথবা কোনো স্থাপনা ভাঙচুর বা দখল করার চেষ্টা করে তাকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করে আইনের হাতে সোপর্দ করবেন।

তিনি বলেন, বিশৃঙ্খলাকারি, নাশকতাকারি, মানুষের জানমালের ক্ষতি করা কোনো ব্যক্তির ঠাঁই বিএনপিতে হবে না। বিএনপি একটি সুশৃঙ্খল দল। শান্তিপ্রিয়, গণতান্ত্রিক দল। যারা কিছুদিন আগেও আওয়ামী লীগের সঙ্গে মিশে মানুষের শান্তি নষ্ট করেছিল, চাঁদাবাজি, লুটপাট করেছিল আজ তারাই বিএনপির নাম বিক্রি করে এসব অরাজকতা সৃষ্টি করছে। তাদের শক্তহাতে, ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

গিয়াসউদ্দিন বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা নির্মাণের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে। যারা দলের নাম ব্যবহার করে মানুষের শান্তি নষ্ট করবে, তাদের কোনো স্থান হবে না বিএনপিতে। সুতরাং দলের সুনাম নষ্ট করে কেউ যদি অরাজকতা করে, সে যদি আমার সন্তান হয়, ভাই হয়, কর্মী হয় তাকেও ছাড় দেওয়া হবে না।

তিনি আরো বলেন, আপনারা কেউ ভয় পাবেন না। থানাগুলো আবারও সচল হয়েছে। মাঠে সেনাবাহিনী কাজ করছে। সুতরাং অপরাধি যেহোক, যে দলের হোক, যে পরিচয়ই থাকুক না কেন, তাকে একজন অপরাধি হিসেবেই গণ্য করুন এবং তাকে আটক করে আইনের হাতে সোপর্দ করুন। আমরা একটি সুন্দর পরিচ্ছন্ন দল করতে চাই। প্রতিটি কমিটি হবে পরিচ্ছিন্ন। ভদ্র মানুষের। আমাদের কোনো কমিটিতে, কোনো রকম মাদক ব্যবসায়ী, মাদকসেবির স্থান হবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট