1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শামীম-সেলিম ওসমানের বাড়িতে আগুন, ছেলে ও ভাতিজার অফিস লুট - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

শামীম-সেলিম ওসমানের বাড়িতে আগুন, ছেলে ও ভাতিজার অফিস লুট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে নারায়ণগঞ্জের রাজপথে নেমে এসেছে হাজারো মানুষ। জাতীয় পতাকা হাতে চলছে আনন্দ মিছিল।

পাশাপাশি নানা বয়সের নারী-পুরুষ ও শিশু-কিশোর সবাই নেমে এসেছেন রাস্তায়।
সোমবার (০৫ আগস্ট) বিকেল ৩টার পর থেকে নারায়ণগঞ্জে চলছে বেপরোয়া হামলা-ভাঙচুর, লুটপাট ও ধ্বংসযজ্ঞ।

শহরের জামতলায় শামীম ওসমানের বাসভবনে ঢুকে সব আসবাবপত্র একে একে নিয়ে যান হামলাকারীরা। এরপর বাড়িতে আগুন ধরিয়ে দেন তারা।
এদিকে চাষাঢ়ায় সেলিম ওসমানের বাড়িতেও ভাঙচুর লুটপাট চালানো হয়। ধরিয়ে দেওয়া হয় আগুন।

আল্লামা ইকবাল রোডে শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমানের অফিসে ও সাত তলা বাড়ি ভাঙচুর ও মালামাল নিয়ে যান তারা। এ সময় দুইটি গাড়ি ও সাতটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

তোলারাম কলেজের মোড়ে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের অফিসেও ভাঙচুর ও মালামাল লুটে নেওয়া হয়।

এদিন শহরের নারায়ণগঞ্জ ক্লাব, রাইফেল ক্লাব, জেলা পরিষদ ভবনে শহরের বিভিন্ন মার্কেট, বিপণি বিতান, শো-রুমে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এছাড়া জেলা পুলিশ লাইন, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানায় হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, পুরো শহর এখন অরক্ষিত হয়ে পড়েছে। খণ্ড খণ্ড গ্রুপ হয়ে এসব হামলা-ভাঙচুর লুটপাট চালাচ্ছে। ৯৯৯ বা প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন অনেকে।

সোমবার বিকেল থেকে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থান লোকে লোকারণ্য দেখা গেছে। শহরের প্রধান সড়ক বিবি রোডে ৩ কিলোমিটার জুড়ে মানুষ আর মানুষ। চাষাড়া বিজয়স্তম্ভের ওপর পতাকা উড়িয়ে আনন্দ উল্লাস করেছেন জনগণ। এছাড়া শহরের অলিগলিতে খণ্ড খণ্ড আনন্দ মিছিল করেছেন তারা।

এদিকে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন বাসা-বাড়িতে তোলা হয়েছে পতাকা। এছাড়া অটোরিকশা সিএনজিসহ বিভিন্ন ছোট ছোট যানবাহনেও পতাকা টানানো হয়। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ও ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ও আদমজী সড়কও লোকে লোকারণ্য ছিল। সবাই আনন্দ মিছিল নিয়ে রাস্তায় নেমেছেন।

এছাড়া ট্রাক ভাড়া করে বিভিন্ন সড়কে আনন্দ উল্লাস করছেন সাধারণ মানুষ।

একই দিন বিকেলে সপরিবারে শহরের চাষাড়ায় গিয়ে পুনরায় ‘শহীদ জিয়া হল’ সাইনবোর্ড স্থাপন করেছেন মহানগর যুবদলের সাবেক সভাপতি ও ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ ও তার অনুসারী নেতারা। খোরশেদ জানান, জিয়া হলের নামকরণ মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। সেটি আবার পুনরায় স্থাপন করেছি।

সারা শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চললেও কোথাও কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দেখা যায়নি। খোদ পুলিশ আক্রমণের শিকার হয়েছে থানায় থানায়। মানুষের নিরাপত্তা এখানে চরম হুমকির মুখে বলে জানিয়েছেন শহরের বাসিন্দারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট