1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জিয়াউর রহমান (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে হিজবুল (৩৮) নামে এক ব্যক্তি।

শুক্রবার (২ আগস্ট) রাত ৯টার দিকে সানারপাড় রহিম মার্কেট বটতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিয়াউর রহমান শরীয়তপুর জেলার জাজিরা থানার বড়কান্দি গ্রামের মৃত আলী হোসেন হাওলাদারের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকার সবুজের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন।

তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
এদিকে এ হত্যাকাণ্ডের পর অভিযুক্ত হিজবুল পালিয়ে যায়।

তাৎক্ষণিক তার নাম জানা গেলেও বিস্তারিত জানা যায়নি।
হত্যাকাণ্ডের সময় জিয়াউর রহমানের সঙ্গে থাকা রাজিব নামে একজন বলেন, সন্ধ্যার দিকে বৃষ্টি আসায় তারা কয়েকজন একসঙ্গে বসে লুডু খেলছিলেন।

এরমাঝে অভিযুক্ত হিজবুল এসে জিয়াউর রহমানের কাছে টাকা চায়। জিয়াউর রহমান টাকা দিবে বলে তাকে আশ্বস্ত করেন। পরে সে তাদের সঙ্গে চা-নাস্তা খেয়ে চলে যায়।
এর কিছু সময় পর হিজবুল আরেকজন লোক নিয়ে আসে। ওই লোক জিয়াউর রহমানকে বলেন আপনি তার টাকা ফেরত দিচ্ছেন না কেন। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে হিজবুল তার হাতে থাকা পলিথিনে মোড়ানো একটি চাপাতি বের করলে জিয়াউর দৌড় দেন। সেও পিছু ধাওয়া করে। এরই মধ্যে হিজবুলকে প্রতিহত করার আগেই সে জিয়াউর রহমানের মাথায় কুপিয়ে গুরুতর জখম করে।

এক পর্যায়ে জিয়াউর মাটিতে লুটিয়ে পড়লে জিয়াউরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তাকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট