1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে শ্বশুরবাড়িতে মিলল জামাতার ঝুলন্ত মরদেহ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

আড়াইহাজারে শ্বশুরবাড়িতে মিলল জামাতার ঝুলন্ত মরদেহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্বশুরবাড়িতে মো. বেলায়েত হোসেন (২৬) নামে এক জামাতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

মৃত বেলায়েত একই উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী গ্রামের হাজী আফাজ উদ্দিনের ছেলে। তবে স্বজনরা তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ করেন।
মৃতের বড় ভাই বিল্লাল হোসেন জানান, ৩ বছর আগে তার ভাই বেলায়েতের সঙ্গে দাইরাদী গ্রামের নাইমের মেয়ে রিতু আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি ছেলে সন্তান জন্ম হয়।

এরপর স্বামী বেলায়েত মালোয়েশিয়ায় চলে যায়। ৫ মাস আগে সে মালোয়েশিয়া থেকে ছুটিতে বাড়ি আসে।
তাদের সংসার ভালোই চলছিল। শুক্রবার বেলায়েত তার স্ত্রীকে নিয়ে মামা শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। ওই খানে থেকে সে শ্বশুরবাড়িতে রাতযাপন করেন। শনিবার (২ আগস্ট) বেলা ১১টা থেকে ১২টার মধ্যে স্বামী- স্ত্রীর তর্কবিতর্কের এক পর্যায়ে স্ত্রী রিতু তাদের স্বজনদের নিয়ে হত্যা করে মরদেহ ঘরের ফ্যানে সঙ্গে ঝুলিয়ে রাখে। আমারা এ হত্যাকাণ্ডের বিচার চাই। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে।
মৃতের ভগ্নিপতি মোহসিন জানান, বেলায়েতের ১৩ মাসের একটি ছেলে সন্তান রয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বলা যাবে হত্যা না আত্মহত্যা। বর্তমানে অপমৃত্যুর মামলা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট