1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

বন্দরে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে নেশার টাকা না দেওয়ায় কাজলী বেগম (৩০) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিহতের স্বামী মাছুমের বিরুদ্ধে।

এ ঘটনার পর নিহতের দুই কন্যাসন্তানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে গৃহবধূর রক্তমাখা মরদেহ উদ্ধারসহ ঘাতক স্বামী মাছুমকে (৩০) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

সোমবার (১৫ জুলাই) ভোরে বন্দর উপজেলার উলাক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাজলী বন্দর ইউনিয়নের পদুঘর উলাক এলাকার মৃত কামাল হোসেনের মেয়ে।

আটক মাছুম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নয়ানগর এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে দুই মেয়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে যায়।

ওই সময় স্থানীয় জনতা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গৃহবধূ কাজলী বেগমের রক্তাক্ত মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে এলাকাবাসী মাছুমকে ধরতে গেলে কয়েকজনকে কাঁচি দিয়ে আঘাত করেন তিনি।
এ সময় মাছুমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। তিন বছর আগেও নেশার টাকার জন্য কাজলীকে কুপিয়ে জখম করেছিলেন মাসুম। এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়া হয়েছিল।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে রক্তমাখা কাঁচিসহ গণপিটুনির শিকার মাছুমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট