1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সুরুজ আলী মাদবর হত্যার প্রতিবাদে কাশীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিবাদ -যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা চৌধুরীবাড়ি বাজার কমিটিতে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী রিয়াজ নারায়নগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে: আব্দুল জব্বার মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল জেলা পরিষদ শত শত কোটি টাকার টেন্ডার লুটপাটের সম্রাট গণপূর্তের আহসান হাবীব সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার ‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’

সুরুজ আলী মাদবর হত্যার প্রতিবাদে কাশীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিবাদ -যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ: আওয়ামী লীগ নেতা সুরুজ আলী মাদবরকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কাশীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) বাদ যোহর কাশীপুর ইউনিয়ন উত্তর নরসিংপুর এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী বলেন, একজন নির্দোষ ব্যক্তিকে হত্যা মানে অংসখ্য মানুষকে হত্যার সমান। সুরুজ ভাই ভালো মানুষ ছিলেন। তাকে হত্যার প্রতিবাদে তীব্র নিন্দা জানাই। দেশে আইন আছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন আমরা হাতে তুলে নিতে পারবো না। সুরুজ ভাই শুধু আওয়ামী লীগের নেতা না, তাকে কাশিপুরের সন্তান হিসাবে দেখবো। আমরা চাই না কাশিপুরে আর কখনো এমন কোনো ঘটনা ঘটুক। 

তিনি আরও বলেন, মৃত্যুর পর আমাকে শুধুমাত্র একটি কাফনের কাপড় দিয়ে দাফন করবে। অথচ আমি টাকার পিছনে ছুটছি। মাদকের টাকা হারাম টাকা কি আমাকে মৃত্যুর পর শান্তি দিতে পারবে?  সুতরাং ধৈর্য ধরুন। কেউ যদি সুরুজ আলী ভাইয়ের মৃত্যুর সাথে জড়িত থাকে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।

কাশিপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শামীম আহম্মেদ মেম্বার এর সভাপতিত্বে এবং কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ জুয়েল হোসেন’র সার্বিক তত্ত্বাবধানে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সাত্তার, কাশীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম মেম্বার, আওয়ামী লীগ নেতা মোঃ সেলিম, মোঃ আমজাদ হোসেন, ফতুল্লা থানা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন ও মোঃ সুরুজ আলী মাদবরের সন্তান মুন্না আহমেদ সহ বিভিন্ন অঙ্গ ও সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট