1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে ছাত্রলীগ নেতার বাড়িতে ডাকাতি, মালামালসহ গ্রেপ্তার ৮ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

আড়াইহাজারে ছাত্রলীগ নেতার বাড়িতে ডাকাতি, মালামালসহ গ্রেপ্তার ৮

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল।

এর আগে ৭ জুলাই রাতে ৮-১০ জন ডাকাত ধারালো রামদা, ধারালো চাপাতি, ধারালো চাইনিজ কুড়াল নিয়ে সাদ্দাম হোসেনের (আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক) বাড়ির (দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ী) ভেতরে প্রবেশ করে তাকেসহ তার বড় ভাই মামুন, সুমন, ভাবি সামী আক্তার, বড় বোন পপির মুখ বেঁধে তাদের কাছ থেকে ২ লাখ ৫২ হাজার টাকাসহ মোট ৫ ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকারসহ বিভিন্ন ব্রান্ডের মোট ৩টি হাত ঘড়ি লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় মামলা করেন সাদ্দাম হোসেন।

পরে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে লুণ্ঠিত ৫ ভরি স্বর্ণালংকার, টাকা উদ্ধারসহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- রাসেল মিয়া (৩৫), জুয়েল মিয়া (২২), কালিমুল্লাহ (৩২), নাঈম (২৭), রাসেল মিয়া (২৯), শান্ত (২১), শাকিল মুখা (২৫) ও নাদিম (২৬)।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা ঘটনার সত্যতাসহ জড়িত থাকার কথা স্বীকার করেন। আসামিদের নামে আগের ডাকাতি মামলা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট