1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মানুষকে ভালবাসাই সব ধর্মের মূলমন্ত্র-মেয়র আইভী - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন যুবদল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী

মানুষকে ভালবাসাই সব ধর্মের মূলমন্ত্র-মেয়র আইভী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, জাতি ধর্ম বর্ণসহ সব ধরনের ভেদাভেদ ভুলে মানুষ হিসেবে একে অপরের পাশে থাকতে হবে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে নগরীর নাগবাড়ি এলাকায় সিটি কর্পোরেশনের অর্থায়নে ৭ কোটি টাকা ব্যয়ে সাধু নাগ মহাশয় আশ্রম ভবন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

মেয়র আইভী বলেন, ‘আমি সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে এতোটুকু বলতে চাই, সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে হলে মানুষকে ভালোবাসতে হবে। এটাই সব ধর্মের মূলমন্ত্র। তাই অর্থ বিত্তের লোভে আমরা যেন সৃষ্টিকর্তাকে ভুলে না যাই। সবাই সৎ পথে চলবেন। সৎ কর্ম করবেন। এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে মারামারি হানাহানি করবেন না। আমাদের মধ্যে সহনশীলতা ও ভালোবাসা থাকা উচিত। আমিও যেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পাশে থাকতে পারি এই প্রত্যাশা করি। সৎ পথে থেকে ও সৎ ভাবে জীবনযাপন করতে সবার প্রতি অনুরোধ জানাই।

আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি তারাপদ আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ, সিটি করপোরেশনের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস ও কাউন্সিলর মনিরুজ্জামান মনির।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট