1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়ার হত্যাকারীদের বিচার দাবিতে মিছিল - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা চৌধুরীবাড়ি বাজার কমিটিতে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী রিয়াজ নারায়নগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে: আব্দুল জব্বার মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল জেলা পরিষদ শত শত কোটি টাকার টেন্ডার লুটপাটের সম্রাট গণপূর্তের আহসান হাবীব সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার ‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’

আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়ার হত্যাকারীদের বিচার দাবিতে মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। এসময় তারা হীরা, সালু সহ তার বাহিনীর সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সোমবার (১ জুলাই) বিকালে কাশিপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলে এলাকার নারী-পুরুষরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিল শেষে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা জানান, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রতিনিয়ত ফুসে উঠছে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের জনগন। কাশিপুর ভোলাইল শান্তিনগর এলাকায় সন্ত্রাসী হীরা, সালু বাহিনী দীর্ঘদিন দিন ধরে চাঁদাবাজি, দখলবাজি সহ সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল। তারা নিরীহ লোকদের উপর অত্যাচার নির্যাতন করতো। কেউ বাড়ি নির্মান করলে তাদের কাছ থেকে নির্মান সামগ্রী কিনতে হবে। নতুবা মোটা অংকের টাকা দাবি করে। অনেকে বাধ্য হয়ে তাদের কাছ থেকে নির্মান সামগ্রী কিনতে হচ্ছে। কেউ যদি না কিনে তাদের বাড়ির কাজ বন্ধ করে দেয়া হয়। শান্তিনগরকে তারা অশান্তি নগর হিসেবে পরিনত করে তোলে। তাদের ভয়ে তাদের অন্যায় অত্যাচারের প্রতিবাদ করার সাহস পেতো না।

এলাকাবাসী বলেন, শান্তিনগর সহ আশে পাশের এলাকায় বেশির ভাগই বাহিরের এলাকা থেকে এসে বাড়ি করে। বাড়ির কাজ থেকে শুরু বাথরুমের পাইপ কিনতে হলে তাদের মাধ্যমে আনতে হয়। বিদ্যুৎ, গ্যাস লাইন নিলে তাদেরকে কমিশন দিতে হয়। নিজের টাকা দিয়ে বাড়ি করতে গিয়ে তাদের কাছ থেকে অর্ডার নিয়ে মালামাল কিনতে হয়। রড, সিমেন্ট, ইট, বালু সহ সব কিছুই কিনতে হলে তাদের মাধ্যমে আনতে হয়। অগ্নিম হিসাবে কয়েক লাখ টাকা দিয়ে রাখতে হয়। এভাবে বাড়ির মালিকরা অসহায় হয়ে পড়ে যায়।

এদিকে সন্ত্রাসী হীরা, সালু সহ তার বাহিনীর সদস্যদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলটি ভোলাইল শান্তিনগর, আলিপাড়া সহ কয়েকটি এলাকায় পদক্ষিন করে পরে আলিপাড়া গিয়ে শেষ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট