1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে বাদশা বিজয়ী - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন যুবদল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী

রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে বাদশা বিজয়ী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে মোবাইল প্রতীক নিয়ে দেওয়ান আবুল বাশার বাদশা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা তাজাল্লি ইসলাম।

জানা গেছে, নির্বাচনে মোবাইল প্রতীক নিয়ে দেওয়ান আবুল বাশার বাদশা পেয়েছেন ১৬ হাজার ৯৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান মেয়র মো. রফিকুল ইসলাম। তিনি পেয়েছেন ১২ হাজার ৪০৪ ভোট।

এছাড়া, এই নির্বাচনে পুরুষ ও নারী কাউন্সিল প্রার্থী মিলে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডে টানা ভোটগ্রহণ চলে। কাঞ্চন নির্বাচনকে ঘিরে বড় ধরনের সংঘাত সহিংসতার আশঙ্কা করা হলেও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়।

এবার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে কাঞ্চন পৌরসভার ১৯টি ভোট কেন্দ্রে ৪০ হাজার ৭৯০ জন ভোটার ভোট দান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট