1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী

সিদ্ধিরগঞ্জে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জে কামাল উদ্দিন সুমন (৩৭) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কর্তন করার অভিযোগে দ্বিতীয় স্ত্রী নাজমা বেগমকে (৩৫) আটক করেছে পুলিশ। শনিবার (২২ জুন) দুপুরে হীরাঝিল আবাসিক এলাকার ৪ নম্বর রোডে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে এ ঘটনা ঘটে।

কামাল উদ্দিনের চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক। তিনি বলেন, স্ত্রী নাজমাকে আটক করা হয়েছে। কামাল উদ্দিন সুমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার ৪ নম্বর রোড এলাকায় মো. কামাল হোসেনের বাড়িতে সুমন স্ত্রী নিয়ে বসবাস করে আসছিলেন। কামাল উদ্দিনের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী নাজমা বেগমের প্রায়ই ঝাগড়া হতো। ঘটনার দিন ঝগড়ার পর স্বামী ঘুমিয়ে পড়লে স্ত্রী ধারালো ব্লেড দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয়। এসময় কামাল উদ্দিনের চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যায়।

বাড়ির মালিক কামাল হোসেন জানান, নোয়াখালীর কবির হাটের উত্তর জগদানন্দ গ্রামের নুর জামালের ছেলে কামাল উদ্দিন নাজমা বেগমকে কয়েক মাস ধরে ভাড়া থাকেন। নাজমা আদমজী ইপিজেডে একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকরি করেন। কামাল উদ্দিন স্যানিটারি মিস্ত্রী।

তিনি আরও বলেন, কামাল উদ্দিনের গ্রামের বাড়িতে তার প্রথম স্ত্রী ও তিনটি সন্তান রয়েছে। এরপরও তিনি নাজমা বেগমকে বিয়ে করে এ বাসায় সংসার করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট