1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে যুবক নয় কিশোরী-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী

বন্দরে অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে যুবক নয় কিশোরী-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে উদ্ধারকৃত  অজ্ঞাত লাশের পরিচয়  মিলেছে। সে যুবক নয় নিখোঁজ কিশোরী। তার নাম সাথী আক্তার (১২)।  হত্যাকান্ডের শিকার কিশোরী বন্দর বাড়ইপাড়া এলাকার আব্দুস ছাত্তার মিয়ার কন্যা। গত বুধবার রাতে বন্দর শাহী মসজিদ এলাকায় কিশোর গ্যাং দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার পর থেকে নিখোঁজ ছিলো।
অজ্ঞাত পরিচয়ে  শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে বন্দর সমরক্ষেত্রের পূর্ব পাশে এক জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত কিশোরী সাথী আক্তারের মা টুকুমালা জানান, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে  বন্দর শাহী মসজিদ এলাকায় কিশোর গ্যাং দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয়েছে।  সংঘর্ষ দেখতে নিজ বাড়ি থেকে সাথী বের হয়। গত  তিনদিন নিখোঁজ থাকার  পর  শুক্রবার দুপুরে সমরক্ষেত্রের পাশে এক জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার পর মর্গে লাশ দেখ গিয়ে তার পড়নে প্যান্ট গেঞ্জি দেখে চিনেছি আমার মেয়ের লাশ। কে বা কাহারা আমার মেয়েকে নির্মমভাবে খুন করেছে। নিহত সাথী ৮ ভাই- বোনের মধ্যে পরিবারের  সপ্তম সন্তান।

বন্দর থানার  এসআই অভিজিৎ বলেন,  নির্জন জঙ্গলে ফেলে রাখা লাশ উদ্ধার করে,  সুরতাহাল তৈরি করেছি। কিন্তু লাশ  পচন ধরায় প্যান্ট খোলা সম্ভব হয়নি। চুল ছোটছোট ছেলেদের মতো।  লাশ  মর্গে পাঠানোর পর জানাগেছে উদ্ধারকৃত লাশ  মেয়ে।  শুক্রবার রাতেই  তার পরিচয় পাওয়া যায়।  কিশোরী বয়সের। বয়স ১২ বছর।  সাথী আক্তার গত বুধবার রাতে  নিজ এলাকা থেকে নিখোঁজ হন।  এ হত্যাকান্ডের ঘটনায় আসামি শনাক্তের প্রক্রিয়া  চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট