1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
প্রতিটি ওয়ার্ডে খেলার আয়োজন করেন, টাকা-পয়সা আমি দেব : শামীম ওসমান - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন যুবদল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী

প্রতিটি ওয়ার্ডে খেলার আয়োজন করেন, টাকা-পয়সা আমি দেব : শামীম ওসমান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘খেলাধুলা জিনিসটা খুব প্রয়োজন। কাশীপুর খেলাধুলার জায়গা। আমি সদর উপজেলার সব চেয়ারম্যানকে বলব, প্রতিটি ওয়ার্ডে খেলার আয়োজন করেন। ফুটবল হোক, বলিবল হোক, কাবাডি হোক, যেকোনো খেলার আয়োজন করেন, খেলা যাতে চলতেই থাকে। টাকা-পয়সা যা লাগবে আমি দেব।’

কাশীপুর সমাজ উন্নয়ন সংসদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে শুক্রবার (২১ জুন) বিকালে কাশীপুর ও আলীরটেক ইউনিয়নের মধ্যে এক প্রীতি কাবাডি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।

কাশীপুর ইউনিয়নের হাটখোলা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কর্নেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন, বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী, গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজর আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোমেন শিকদার, সদর থানা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাজির মাদবর, ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা রেহান শরীফ বিন্দু, সাবেক মেম্বার সাত্তার, দুলাল, কাশীপুর ও আলীরটেক ইউনিয়নের সাবেক ও বর্তমান মেম্বাররা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট