1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ইসলাম প্রচারে আউলিয়ায়ে কিরামের অবদান অনস্বীকার্য- ভিপি বাদল - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন যুবদল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী

ইসলাম প্রচারে আউলিয়ায়ে কিরামের অবদান অনস্বীকার্য- ভিপি বাদল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বলেছেন,ইসলাম প্রচারে আউলিয়ায়ে কিরামের অবদান অনস্বীকার্য। তাঁরা নিজেদের অনুপম চরিত্র মাধুরী দিয়ে মমতার হাত বুলিয়ে গোটা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন শান্তির ধর্ম ইসলামের সুমহান বাণী। মানুষকে মুক্ত করেছিলেন শিরক-বিদাতের অন্ধকার থেকে এবং তাদের দেখিয়েছিলেন মুক্তি পথের দিশা। হজরত বড় পীর আবদুল কাদের জিলানি (রহ.), হজরত মুঈনুদ্দিন চিশতি (রহ.), হজরত শাহজালাল ইয়ামেনি (রহ.), বাজেজিদ বোস্তামী, হাজী বাবা সালেহ ইয়ামেনি, নারায়ণগঞ্জের রূপচান শাহ, হযরত শাহ, আবদুর রাজ্জাক শাহ, ফজর আলী শাহসহ সকল আউলিয়াগণ হযরত মুহাম্মদ(সাঃ) এর পরিপূর্ণ আদর্শ চর্চার মাধ্যমে ইসলামের আলো ছড়িয়েছেন ।
তাঁদেরই অবদানে আজ আমরা মুসলমান। ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে অশান্তি ভরা দুনিয়ায় থেকেও আত্মিক শান্তি অনুভব করি এবং আখেরাতে আল্লাহর করুণায় মুক্তিলাভ ও জান্নাতে প্রবেশের প্রত্যাশা করি। তাঁদের অবদানের কথা স্মরণ করা আমাদের জন্য অবশ্য-কর্তব্য।

তিনি শুক্রবার বন্দরের মদনগঞ্জ শান্তিনগর কাদরিয়া দরবার শরীফে পীরে কামেল মুর্শিদেনা শাহসূফী ফজর আলী কাদরি ওয়াল চিশতির ১১ তম ওফাত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা , দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তাওলাদ হোসেনের সভাপতিত্বে সভায় আতাউর রহমান, আলী আকবর চিশতি, দীন ইসলাম দীপু, লতিফ রানা, করিম ফরাজি, ওসমান ফকির উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট