1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় শাশুড়িকে হত্যা, জামাতার নামে মামলা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন যুবদল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী

ফতুল্লায় শাশুড়িকে হত্যা, জামাতার নামে মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লায় শাশুড়িকে হত্যা, জামাতার নামে মামলা
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বৃদ্ধা শাশুড়িকে হত্যার অভিযোগে মেয়ের জামাই মাদকাসক্ত নাজমুল হোসেন হিরার নামে মামলা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) বিকেলে নিহত বৃদ্ধা আম্বিয়া খাতুনের ছেলে সাইফুল ইসলাম সজিব বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় উল্লেখ করা হয়, ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার সামসুল আলমের মোড় সংলগ্ন নিজের বাড়িতে বৃদ্ধা মা আম্বিয়া খাতুন (৮০) স্ত্রী এবং বোন ও বোনের স্বামী সাইফুল ইসলাম সজিবকে নিয়ে বসবাস করেন। তাদের মধ্যে সাইফুল ইসলাম সজিব কোনো কাজকর্ম করেন না।

নেশা করে ঘুরে বেড়ায় এবং প্রায় সময় নেশার টাকার জন্য বাসায় উৎপাত করেন। সোমবার (৩ জুন) বিকেলে বাসায় বৃদ্ধ মাকে একা পেয়ে তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা শেষে ১০ আনা ওজনের স্বর্ণের কানের দুল নিয়ে পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হয় আম্বিয়া খাতুনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

ঘটনার পর থেকে নিহতের মেয়ের জামাই নাজমুল হক হিরা পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট