1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
১২ মামলায় গ্রেপ্তার না.গঞ্জ বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন যুবদল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী

১২ মামলায় গ্রেপ্তার না.গঞ্জ বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে ১২টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেছে পুলিশ।

রোববার (২৬ মে) তাকে কারাগার থেকে এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জের পৃথক ৫টি আদালতে হাজির করা হয়।

এর মধ্যে কয়েকটি মামলায় তার পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করলেও আদালতে নামঞ্জুর করে দেন।
১২ মামলার মধ্যে ফতুল্লা মডেল থানার চারটি, সিদ্ধিরগঞ্জ থানার চারটি, সোনারগাঁ থানার দুইটি, রূপগঞ্জ থানার একটি ও বন্দর থানার একটি মামলা রয়েছে।

এদিকে, গিয়াসউদ্দিনকে কারাগার থেকে আদালতে নিয়ে আসাকে কেন্দ্র করে আদালত পাড়ায় জড়ো হন জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এদিন সকাল থেকে আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আজ ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছিল। এরমধ্যে একাধিক মামলায় জামিনের আবেদন করা হলেও জামিন নামঞ্জুর হয়েছে।

তাকে এসব মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
গত ১২ মে এক কোটি ৪১ লক্ষ টাকার অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে সাবেক এমপি গিয়াসউদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ২০২১ সালের ১৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি দায়ের করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট